মানসিক স্বাস্থ্য (Mental Health) এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার (SRHR) আপাতদৃষ্টিতে আলাদা দুটি বিষয় মনে হলেও, এগুলো একটি অপরটির সাথে গভীরভাবে যুক্ত। সম্প্রতি রেডঅরেঞ্জ (RedOrange) আয়োজন করে দুই ঘণ্টাব্যাপী একটি বিশেষ “মানসিক স্বাস্থ্য ও সুস্থতা” সেশন। সেশনটি পরিচালনা করেন মনিউরা রহমান, যিনি কান্ট্রি লিড (মেন্টাল হেলথ ফার্স্ট এইড বাংলাদেশ) এবং প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক (ইনোভেশন ফর ওয়েলবিয়িং ফাউন্ডেশন)।
এই আয়োজনে মূলত কর্মক্ষেত্রের মানসিক সুস্থতা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। কীভাবে সহকর্মীরা একে অপরের প্রতি আরও বেশি সহানুভূতিশীল হতে পারেন এবং সচেতনতার মাধ্যমে কাজের পরিবেশ সুন্দর রাখতে পারেন, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বিশেষ করে যারা SRHR এবং সামাজিক পরিবর্তন নিয়ে কাজ করছেন, তাদের নিজেদের স্বাস্থ্য এবং মানসিক স্বস্তির যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়তে হলে যারা পরিবর্তনের পেছনে কাজ করছেন, তাদের জন্য ইতিবাচক ও সহায়ক পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।



