• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

মাত্র ৩ হাজার ৮০০ মানুষের দেশে আন্তর্জাতিক ক্রিকেটের ঐতিহাসিক আয়োজন, যেন এক রূপকথার গল্প

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ২০, ২০২৬
in খেলাধুলা
0
মাত্র ৩ হাজার ৮০০ মানুষের দেশে আন্তর্জাতিক ক্রিকেটের ঐতিহাসিক আয়োজন, যেন এক রূপকথার গল্প
মাত্র ৩ হাজার ৮০০ মানুষের বসতি ফকল্যান্ড দ্বীপপুঞ্জে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন ছিল এক বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ জয় করে নিজেদের মাঠে প্রথমবারের মতো আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ আয়োজন করেছে আইসিসির অন্যতম ছোট সদস্য দেশটি। কোস্টারিকার বিপক্ষে আট ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৬-২ ব্যবধানে জয় তুলে নিয়ে ঐতিহাসিক এই আয়োজনকে স্মরণীয় করে রেখেছে ফকল্যান্ড আইল্যান্ডস।

ফকল্যান্ডে সপ্তাহে মাত্র একটি বাণিজ্যিক ফ্লাইট চলাচল করে, যা চিলির রাজধানী সান্তিয়াগো থেকে আসে। এর পাশাপাশি আবহাওয়াও সব সময় ক্রিকেটের অনুকূলে থাকে না। সাধারণত অক্টোবরের শেষ থেকে মার্চ, কখনো এপ্রিল পর্যন্ত বাইরে ক্রিকেট খেলার সুযোগ থাকে। এরপর তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে নেমে যায় এবং তুষারপাতের আশঙ্কা তৈরি হয়। এমন প্রতিকূল পরিবেশে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের পরিকল্পনা করাও কঠিন। তবে নানা সীমাবদ্ধতা অতিক্রম করে সেই অসম্ভবকেই বাস্তবে রূপ দিয়েছে ফকল্যান্ড আইল্যান্ডস।

দ্বীপপুঞ্জের অধিনায়ক, কোচ ও ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব সিসিল আলেকজান্ডার আইসিসিকে জানিয়েছেন, যেকোনো আয়োজনের পরিকল্পনা করতে তাদের এক বছরেরও বেশি সময় প্রয়োজন হয়। শুধু যাতায়াতের ব্যবস্থা নয়, খেলোয়াড়দের ছুটি, অর্থায়ন এবং অন্যান্য আনুষঙ্গিক বিষয়ও বিবেচনায় নিতে হয়। সপ্তাহে মাত্র একটি ফ্লাইট থাকায় পুরো আয়োজন সম্পন্ন করা বেশ কঠিন হয়ে পড়ে।

ফকল্যান্ডে ক্রিকেটের ইতিহাস অবশ্য বেশ পুরোনো। ১৯২০ ও ১৯৩০-এর দশকে স্ট্যানলির স্থানীয় দলগুলোর সঙ্গে দ্বীপে আসা জাহাজের নাবিকদের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হতো। পরবর্তী সময়ে ২০০১ সালে গঠিত হয় ফকল্যান্ড আইল্যান্ডস ক্রিকেট অ্যাসোসিয়েশন। পৃষ্ঠপোষকতা ও তহবিল সংগ্রহের ধারাবাহিক প্রচেষ্টার পর ২০০৭ সালে আইসিসির সদস্যপদ লাভ করে দ্বীপপুঞ্জটি।

ঐতিহাসিক সিরিজের প্রথম দিনেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয় স্বাগতিকরা। কোস্টারিকার দেওয়া ১১২ ও ১৪৪ রানের লক্ষ্য সহজেই তাড়া করে জয় তুলে নেয় ফকল্যান্ড আইল্যান্ডস। সীমিত জনসংখ্যা, যোগাযোগের প্রতিবন্ধকতা ও প্রতিকূল আবহাওয়া—সবকিছু পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে তাদের এই যাত্রা নিঃসন্দেহে এক অনুপ্রেরণামূলক অধ্যায়।

Tags: CricketHistorydwnnFalklandIslandsICCInternationalCricketT20Cricket
ShareTweetSend

সর্বশেষ

মাত্র ৩ হাজার ৮০০ মানুষের দেশে আন্তর্জাতিক ক্রিকেটের ঐতিহাসিক আয়োজন, যেন এক রূপকথার গল্প

আট মাসের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের সবচেয়ে বড় দরপতন

স্ত্রীর জমানো টাকায় ব্যবসার শুরু, এখন মাসে ২ কোটি টাকার বৈদ্যুতিক স্কুটার বিক্রি করেন কৃষ্ণা

বিশ্বের সর্বকালের সেরা ১০০ চলচ্চিত্র তারকার তালিকায় শাহরুখ খান, শীর্ষ দশে যারা

আজ বিশ্ব শিশু দিবস, শিশুদের অধিকার ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিতের আহ্বান

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’, দেশের আট বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

মাত্র ৩ হাজার ৮০০ মানুষের দেশে আন্তর্জাতিক ক্রিকেটের ঐতিহাসিক আয়োজন, যেন এক রূপকথার গল্প

মাত্র ৩ হাজার ৮০০ মানুষের দেশে আন্তর্জাতিক ক্রিকেটের ঐতিহাসিক আয়োজন, যেন এক রূপকথার গল্প

নভেম্বর ২০, ২০২৬
আট মাসের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের সবচেয়ে বড় দরপতন

আট মাসের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের সবচেয়ে বড় দরপতন

নভেম্বর ২০, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.