মিলানো–কর্টিনা ২০২৬ শীতকালীন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের ঠিক এক সপ্তাহ আগে নিউইয়র্কের ঐতিহাসিক রকফেলার সেন্টারে এক অনন্য বৃহৎ আইস ইনস্টলেশন উন্মোচন করেছে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড রালফ লরেন।
২২ হাজার পাউন্ডেরও বেশি বরফ দিয়ে নির্মিত এই আইস স্কাল্পচারটি রকফেলার সেন্টারে এ ধরনের প্রথম আয়োজন। এতে বরফে খোদাই করে তুলে ধরা হয়েছে টিম ইউএসএ–এর তারকা অ্যাথলেট ম্যাডিসন চক, রেড জেরার্ড ও ব্রেনা হাকাবিকে। ভাস্কর্যগুলোতে তারা পরেছেন রালফ লরেন ডিজাইন করা টিম ইউএসএর অলিম্পিক উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের ইউনিফর্ম।
খেলাধুলা, ফ্যাশন ও শিল্পকলার অপূর্ব মেলবন্ধনে এই ইনস্টলেশন অলিম্পিকের চেতনাকে উদযাপন করার পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে আমেরিকান নকশাশৈলীর শক্ত অবস্থানও তুলে ধরেছে।



