• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বিনোদন

মুখ্যমন্ত্রী হয়েই বিজয়ের ঘোষণা, সরকারি হাসপাতালে জন্ম নিলে নবজাতক পাবে সোনার আংটি

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুন ২৬, ২০২৬
in বিনোদন
0
মুখ্যমন্ত্রী হয়েই বিজয়ের ঘোষণা, সরকারি হাসপাতালে জন্ম নিলে নবজাতক পাবে সোনার আংটি

দেশে বেসরকারি হাসপাতালের দৌরাত্ম্য ঠেকাতে ‘থাই মামান গোল্ড রিং স্কিম’ নামে এক নতুন প্রকল্প চালু করে আলোচনার কেন্দ্রে এসেছেন ভারতের তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী ও দক্ষিণী অভিনেতা থালাপতি বিজয়। নায়কের এ প্রকল্প রাজ্যের অন্যতম ব্যতিক্রমী জনকল্যাণমূলক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। বিজয় সরকার তামিলনাড়ু রাজ্যে স্বল্প খরচে সুরক্ষিত মাতৃত্ব নিশ্চিত করতে চায়। তবে এ লক্ষ্য অর্জনে ভোগান্তি ও বড় বাঁধার কারণ হয়ে দাঁড়ায় বেসরকারি হাসপাতালগুলো।

ভারতের সরকারি নথি থেকে জানা যায়, তামিলনাড়ুতে বছরে প্রায় ৭.৮ লাখ শিশু জন্মায়, যার মধ্যে প্রায় ৫৩ শতাংশ (৪.২ লাখ) প্রসব হয় সরকারি হাসপাতালে। বাকি শিশুর বড় অংশ প্রসব হয় বেসরকারি হাসপাতালে। সেখানে সন্তান প্রসবের গড় খরচ প্রায় ৬৩,৪৭৩ রুপি, অথচ সরকারি হাসপাতালে এ খরচ মাত্র ১,৩৬৪ রুপি। বিষয়টি বিজয় সরকারের নজরে এলে প্রসব চিকিৎসায় অকারণে বেসরকারি হাসপাতালের নেওয়া বিশাল অর্থ রুখে দিতে নতুন স্কিমটি চালুর উদ্যোগ নেওয়া হয়।

তামিল সমাজে ‘থাই মামান সির’ নামে একটি প্রচলিত রীতি রয়েছে, যেখানে নবজাতককে আশীর্বাদ ও উপহার দেন তার মামা। সেই সাংস্কৃতিক ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হয়ে রাজ্যের সরকার নতুন প্রকল্পটি চালু করতে চলেছে। নতুন শিশুদের প্রতি স্নেহ ও দায়িত্ববোধের প্রতীক হিসেবে এ স্কিম চলতি বছরের ২২ জুন থেকে চালু হয়েছে। এ স্কিম অনুযায়ী, শুধুমাত্র সরকারি হাসপাতালে জন্ম নেওয়া সব শিশুকে বিজয় সরকারের পক্ষ থেকে এক গ্রাম ওজনের সোনার আংটি উপহার দেওয়া হবে। নতুন এ প্রকল্পের জন্য বছরে ৭৫৫ কোটি ৮৩ লাখ রুপি অর্থ বরাদ্দ রেখেছে বিজয় সরকার।

এ সুবিধাভোগের জন্য মায়েদের অবশ্যই তামিলনাড়ুর স্থায়ী বাসিন্দা হতে হবে। স্কিমে কোনও লিঙ্গবৈষম্য নেই। ছেলে ও মেয়ে উভয় সন্তানই এই ‘উপহার’ পাবে। সন্তান জন্মক্রমের উপরও কোনও বিধিনিষেধ না থাকায় প্রথম বা পরবর্তী সব সন্তানের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য হবে। মুখ্যমন্ত্রী বিজয়ের দল ‘তামিলাগা ভেট্রি কাজাঘাম’-এর নির্বাচনী প্রতিশ্রুতির একটি ছিল এই প্রকল্প। তাই দায়িত্ব গ্রহণের পরপরই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগোচ্ছে বিজয় সরকার। আগামী ১৫ সেপ্টেম্বর সাবেক মুখ্যমন্ত্রী সি এন আন্নাদুরাইয়ের জন্মবার্ষিকীতে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধনের কথা রয়েছে।

Tags: ChiefMinisterdwnnGoldRingSchemeTamilNaduThalapathyVijay
ShareTweetSend

সর্বশেষ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি: বাড্ডা থানায় সাধারণ ডায়েরি

ফিনল্যান্ডে ৪২০টি ফুটবল মাঠের সমান বন উজাড়: তোপের মুখে গুগলের ডাটা সেন্টার প্রকল্প

ঢাকার রাস্তায় নারীদের স্বস্তির যাত্রায় নারী চালকদের ‘মায়া রাইড’

বিদ্যুৎ উৎপাদনের দ্বারপ্রান্তে রূপপুর : বিভিন্ন অভিযোগের জবাব দিল এনপিসিবিএল

পাবনায় নানা আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

প্রীতম ও শাহতাজের সম্পর্কের ইতি: ১০ বছরের পথচলার পর বিচ্ছেদের ঘোষণা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি: বাড্ডা থানায় সাধারণ ডায়েরি

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি: বাড্ডা থানায় সাধারণ ডায়েরি

অক্টোবর ৫, ২০২৬
ফিনল্যান্ডে ৪২০টি ফুটবল মাঠের সমান বন উজাড়: তোপের মুখে গুগলের ডাটা সেন্টার প্রকল্প

ফিনল্যান্ডে ৪২০টি ফুটবল মাঠের সমান বন উজাড়: তোপের মুখে গুগলের ডাটা সেন্টার প্রকল্প

অক্টোবর ৫, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.