• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

রোহিতকে কোহলির চেয়ে এগিয়ে রাখলেন প্রোটিয়া কিংবদন্তি

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
মে ১৬, ২০২৫
in খেলাধুলা
0
রোহিতকে কোহলির চেয়ে এগিয়ে রাখলেন প্রোটিয়া কিংবদন্তি

ভারতীয় ক্রিকেট যখন টেস্ট যুগের দুই মহাতারকা রোহিত শর্মা ও বিরাট কোহলির বিদায়ের পর এক নতুন যাত্রার প্রস্তুতিতে, তখনই আলোচনার ঝড় তোলেন দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান হার্শেল গিবস। তার স্পষ্ট মন্তব্য—“রোহিত শর্মা টেকনিক্যালি বিরাট কোহলির চেয়ে ভালো ব্যাটার।”

গিবসের এই মন্তব্য সাধারণ কোনো সোশ্যাল মিডিয়া প্রতিক্রিয়ায় সীমাবদ্ধ থাকেনি। কারণ, যার সমালোচনা করা হচ্ছে, সেই কোহলি একসময় গিবসকেই বলেছিলেন নিজের প্রিয় ক্রিকেটার। ২০০৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ চলাকালে কোহলি একটি ভিডিওতে জানান, তার প্রিয় ক্রিকেটার হার্শেল গিবস। সেই প্রিয় ক্রিকেটারই এবার ‘টেকনিক’ নিয়ে কোহলির তুলনায় রোহিতকে এগিয়ে রাখলেন।

সম্প্রতি এক ভক্ত টুইটারে একটি ভিডিও শেয়ার করেন, যেখানে রোহিত ও কোহলির দুই ভিন্ন ধরনের শট তুলনা করা হয়। কোহলি অফ স্পিনারকে কভার ড্রাইভ খেলেন, যেখানে রোহিত একই বল সুইপ করে মারেন। ভক্তের মতে, রোহিত কন্ডিশনের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেন, কিন্তু কোহলি একঘেয়ে শট খেলেন, যা বিপদ ডেকে আনে।

এই পোস্টের জবাবে গিবস লেখেন, “ব্যাটিং কোচের দায়িত্ব, ব্যাটারকে স্কোরিং অপশন শেখানো। পরে আমাকে ধন্যবাদ দিও।” শুরুতে মন্তব্যটি প্রশিক্ষণমূলক হলেও, পরবর্তী মন্তব্যগুলো বিতর্কের জন্ম দেয়।

একজন ভক্ত প্রশ্ন করেন, “এই দুইজনের মধ্যে কার টেকনিক ভালো?” গিবস সরাসরি জবাব দেন, “রোহিত সবসময়ই কোহলির চেয়ে বেশি টেকনিক্যালি সঠিক ছিল।” তবে তিনি এটাও বলেন যে, কোহলির আগ্রাসী মানসিকতা, বিশেষ করে সাদা বলের ক্রিকেটে, তাকে আলাদা করেছে।

আরেকজন যখন রোহিতের টেস্ট ব্যাটিং নিয়ে প্রশ্ন তোলেন, গিবস পাল্টা বলেন, “তুমি কি কখনও রোহিতকে ৪র্থ বা ৫ম স্টাম্পের বল ডিফেন্ড করতে দেখেছো? কোহলি কতবার ওইভাবে আউট হয়েছে ভেবে দেখো।” তাঁর মতে, রোহিত টেকনিক্যালি কোহলির চেয়ে ভালো, এ নিয়ে কোনো সন্দেহ নেই।

রোহিত ও কোহলি—গত দেড় দশক ধরে ভারতীয় ব্যাটিংয়ের দুই স্তম্ভ। তারা দুজনই মাত্র পাঁচ দিনের ব্যবধানে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। ফলে ভারতের টেস্ট ব্যাটিং লাইনআপে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে। ঠিক তখনই গিবসের এমন মন্তব্য ভারতীয় ক্রিকেটভক্তদের আবেগে আগুন ধরিয়ে দেয়।

হার্শেল গিবস নিজেও একসময় ক্রিকেট বিশ্বের আলোচিত নাম ছিলেন, কখনো মাঠে পারফরম্যান্সে, আবার কখনো মাঠের বাইরের নানা বিতর্কে। তবে এবারের মন্তব্যে তিনি কোহলি-ভক্তদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছেন, যা সামাজিক মাধ্যমে জোর বিতর্কের জন্ম দিয়েছে।

ShareTweetSend

সর্বশেষ

কেমোথেরাপি চলবে আরও দুই মাস, অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির

যুক্তরাষ্ট্রে ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত চার্জ দ্য অ্যাফেয়ার্স তৃষিতা মওলা!

১০ বছর পর আবার আসছে এভয়েড রাফার দ্বিতীয় অ্যালবাম ‘এতো বোকা কেন তুমি’!

চুল পাকার পেছনে লুকিয়ে আছে ক্যানসার প্রতিরোধের রহস্য!

এআই চ্যাটবটকে যেসব বিষয়ে প্রশ্ন করা উচিত নয়

বয়ফ্রেন্ড দিবস: প্রেমিককে ‘কতটা ভালোবাসেন’ উপহার দিয়ে মনে করানোর দিন আজ

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

কেমোথেরাপি চলবে আরও দুই মাস, অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির

কেমোথেরাপি চলবে আরও দুই মাস, অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির

অক্টোবর ৪, ২০২৬
যুক্তরাষ্ট্রে ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত চার্জ দ্য অ্যাফেয়ার্স তৃষিতা মওলা!

যুক্তরাষ্ট্রে ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত চার্জ দ্য অ্যাফেয়ার্স তৃষিতা মওলা!

অক্টোবর ৪, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.