• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

বিশ্ব হার্ট দিবস আজ

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ২৯, ২০২৫
in আন্তর্জাতিক
0
বিশ্ব হার্ট দিবস আজ

মানবদেহের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো হৃদপিণ্ড। তবে আধুনিক জীবনযাত্রার প্রভাবে দিন দিন এ অঙ্গটি হয়ে পড়ছে দুর্বল। মানুষকে হৃদযন্ত্রের যত্ন ও সুরক্ষার বিষয়ে সচেতন করার উদ্দেশ্যে প্রতি বছর ২৯ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব হার্ট দিবস। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও গুরুত্বের সঙ্গে পালিত হচ্ছে এ দিবস।

এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “প্রতিটি হৃৎস্পন্দনের গুরুত্ব দিন”। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২২ (প্রকাশ ২০২৪) অনুযায়ী, দেশে মৃত্যুর প্রধান কারণ হলো হৃদরোগ। এক পরিসংখ্যানে দেখা যায়, দেশের মোট মৃত্যুর ২১ শতাংশই হচ্ছে হৃদরোগে। এর মধ্যে ১৭.৪৫ শতাংশের কারণ হার্ট অ্যাটাক এবং আরও ৩.৬৭ শতাংশের কারণ অন্যান্য হৃদরোগ। অর্থাৎ, বাংলাদেশে প্রতি পাঁচটি মৃত্যুর মধ্যে একটি ঘটছে হৃদরোগে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, বিশ্বে মোট মৃত্যুর প্রায় ৩১ শতাংশ হৃদরোগজনিত কারণে ঘটে। উন্নত জীবনযাত্রার অস্বাস্থ্যকর অভ্যাস, শারীরিক নিষ্ক্রিয়তা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও অসচেতনতার কারণে বাংলাদেশেও হৃদরোগে আক্রান্ত মানুষের সংখ্যা ক্রমেই বাড়ছে। শুধু প্রাপ্তবয়স্ক নয়, শিশু-কিশোরদের মাঝেও হৃদরোগের ঝুঁকি দেখা দিচ্ছে।

মানুষকে হৃদপিণ্ডের যত্ন নেওয়ার বিষয়ে উদ্বুদ্ধ করতে বিশ্বজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়। ১৯৯৯ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বিশ্ব হার্ট ফেডারেশন একসঙ্গে প্রতি বছরের ২৯ সেপ্টেম্বরকে “বিশ্ব হার্ট দিবস” হিসেবে পালনের ঘোষণা দেয়, যা আজও বিশ্বব্যাপী পালন হয়ে আসছে।

Tags: #WorldHeartDay #HeartHealth #HealthyLifestyle #CardioCare #LoveYourHeart #HeartAwareness #StayHealthy #PreventionIsBetter #BeatHeartDisease #EveryHeartbeatCounts #dwnn #dwnnnews #Bangladesh
ShareTweetSend

সর্বশেষ

উল্টো পথে এসে সার্জেন্টের সঙ্গে লেডি বাইকারের চোটপাট, ৭ দিনের কারাদণ্ড

ফুটবল মাঠে অদ্ভূতকাণ্ড, চুল টেনে ২ লাল কার্ড

এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হতে যাচ্ছেন তামিম!

পাবনার হেমায়েতপুর অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে বসতবাড়ি-কৃষিজমি

নিখোঁজ ব্যাক্তিদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

চূড়ান্ত হয়ে গেল কার হাতে যাচ্ছে ব্যালন ডি’অর

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

উল্টো পথে এসে সার্জেন্টের সঙ্গে লেডি বাইকারের চোটপাট, ৭ দিনের কারাদণ্ড

উল্টো পথে এসে সার্জেন্টের সঙ্গে লেডি বাইকারের চোটপাট, ৭ দিনের কারাদণ্ড

সেপ্টেম্বর ৩০, ২০২৬
ফুটবল মাঠে অদ্ভূতকাণ্ড, চুল টেনে ২ লাল কার্ড

ফুটবল মাঠে অদ্ভূতকাণ্ড, চুল টেনে ২ লাল কার্ড

সেপ্টেম্বর ২৯, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.