• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home অন্যান্য

বাংলাদেশকে দুঃসংবাদ দিল সৌদি আরব

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
মে ৩১, ২০২৫
in অন্যান্য
0
বাংলাদেশকে দুঃসংবাদ দিল সৌদি আরব

সৌদি আরব বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও মিসরসহ মোট ১৪টি দেশের জন্য ব্লক ওয়ার্ক ভিসা কোটা ২০২৫ সালের জুন পর্যন্ত সাময়িকভাবে স্থগিত করেছে। শুধু ব্লক ওয়ার্ক ভিসা নয়, একইসঙ্গে ওমরাহ, ব্যবসা এবং পারিবারিক ভিজিট ভিসাসহ আরও কয়েকটি ভিসা বিভাগও স্থগিত করা হয়েছে। সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় থেকে জারিকৃত এক ঘোষণার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই সিদ্ধান্তের ফলে অসংখ্য বিদেশি কর্মী ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে। হজ মৌসুমের শেষ সময়ে অভ্যন্তরীণ ভ্রমণ ও প্রশাসনিক কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালনার উদ্দেশ্যেই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। এটি রাজ্যের ভিসা নিয়ন্ত্রণ ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবেই দেখা হচ্ছে।

যে ১৪টি দেশের নাগরিকদের ওপর নতুন করে ওয়ার্ক ভিসা ইস্যু বন্ধ রয়েছে, সেগুলো হলো: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিসর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া, ইয়েমেন এবং মরক্কো। এই সময়ের মধ্যে সৌদির নিয়োগকর্তারা এসব দেশের নাগরিকদের জন্য নতুন কোনো ব্লক ওয়ার্ক ভিসার আবেদন করতে পারবেন না।

উল্লেখ্য, ব্লক ওয়ার্ক ভিসা একটি কোটা ভিত্তিক পূর্ব অনুমোদিত পদ্ধতি, যার মাধ্যমে সৌদি আরবের নিয়োগকর্তারা নির্দিষ্ট সংখ্যক বিদেশি নাগরিককে কাজের জন্য নিয়োগ দিতে পারেন। এই ভিসাকে অনেক সময় গ্রুপ ভিসাও বলা হয়ে থাকে। কোটা অনুমোদিত হলে কোম্পানিগুলো তাদের নির্বাচিত প্রার্থীদের জন্য ওয়ার্ক এন্ট্রি ভিসার আবেদন করতে পারে।

এই সিদ্ধান্ত ২০২৫ সালের জুন মাসের শেষ পর্যন্ত কার্যকর থাকবে, যার ফলে মধ্যপ্রাচ্যে কাজের আশায় থাকা অসংখ্য বাংলাদেশির পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

ShareTweetSend

সর্বশেষ

এআই চ্যাটবটকে যেসব বিষয়ে প্রশ্ন করা উচিত নয়

বয়ফ্রেন্ড দিবস: প্রেমিককে ‘কতটা ভালোবাসেন’ উপহার দিয়ে মনে করানোর দিন আজ

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

অবশেষে কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল প্রথম ইউনিটের ইউরেনিয়াম

হৃদি হকের ‘আন্ধার জয়’ এবার টেক্সাসের মঞ্চে

গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় পিছিয়ে সবার নিচে বাংলাদেশ

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

এআই চ্যাটবটকে যেসব বিষয়ে প্রশ্ন করা উচিত নয়

এআই চ্যাটবটকে যেসব বিষয়ে প্রশ্ন করা উচিত নয়

অক্টোবর ৩, ২০২৬
বয়ফ্রেন্ড দিবস: প্রেমিককে ‘কতটা ভালোবাসেন’ উপহার দিয়ে মনে করানোর দিন আজ

বয়ফ্রেন্ড দিবস: প্রেমিককে ‘কতটা ভালোবাসেন’ উপহার দিয়ে মনে করানোর দিন আজ

অক্টোবর ৩, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.