• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

অবশেষে কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল প্রথম ইউনিটের ইউরেনিয়াম

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
অক্টোবর ৩, ২০২৬
in বাংলাদেশ
0
রূপপুর পারমাণবি বিদ্যুৎ কেন্দ্রে সেফটি ভাল্বের সমস্যার সমাধান, সফল পরীক্ষা সম্পন্ন

পাবনা প্রতিনিধি

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে সেনাবাহিনীর তত্ত্বাবধায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ইউরেনিয়ামবাহী লরিবহর পাবনার রূপপুর প্রকল্প এলাকায় পৌঁছেছে।

রূপপুর প্রকল্পের সাইট অফিসের ইনচার্জ মো. রুহুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশে আসা ইউরেনিয়ামের এটি দ্বিতীয় চালান।

রূপপুর প্রকল্প সংশ্লিষ্ট ও আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, ঢাকা থেকে সড়কপথে টঙ্গী, সাভার, গাজীপুর, বাইপাইল, টাঙ্গাইল পার হয়ে সকাল সাড়ে ৯টার দিকে বহরটি  সিরাজগঞ্জ যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পাঁচলিয়ার আন্তঃনগর ট্রাক বিশ্রামাগারে পৌঁছে যাত্রাবিরতি করে। প্রায় পৌনে এক ঘণ্টার বিরতি শেষে আবারও রূপপুরের উদ্দেশে রওনা হয় বহরটি।

এরপর সিরাজগঞ্জ চৌরাস্তা, নাটোরের বনপাড়া থেকে পাবনার দাশুড়িয়া হয়ে শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের রূপপুর প্রকল্পে পৌঁছায় ইউরেনিয়ামবাহী লরিবহর। এ সময় সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতিতে নিরাপত্তা নিশ্চিত করা হয়।

এ সময় নিরাপত্তার স্বার্থে পাবনার রূপপুর থেকে দাশুড়িয়া মোড় পর্যন্ত কিছু সময়ের জন্য সব ধরণের যানবাহন চলাচল বন্ধ রাখে আইন শৃঙ্খলা বাহিনী। ইউরেনিয়ামের গাড়িবহর রূপপুরে পৌঁছার পররপরই যান চলাচল স্বাভাবিক হয়।

রূপপুর প্রকল্প সূত্র জানায়, শুক্রবার রাত ১১টা ৪৪ মিনিটে রাশিয়া থেকে বিশেষ কার্গো বিমানে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এই ইউরেনিয়ামের চালান। বিমানবন্দর থেকে খালাস, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও নিরাপত্তা তল্লাশি শেষে শনিবার সকাল ৭টা ১৫ মিনিটের দিকে সেনাবাহিনীর কড়া নিরাপত্তায় সড়কপথে লরিগুলো পাবনার রূপপুরের উদ্দেশে রওনা হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আন্তর্জাতিক নিয়ম ও গাইডলাইন অনুসরণ করে এই পারমাণবিক জ্বালানি বিদ্যুৎকেন্দ্রের বিশেষ শেডে সংরক্ষণ করা হবে। সাধারণত একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর এক থেকে দেড় বছর পর কিছু ইউরেনিয়াম অ্যাসেম্বলি পরিবর্তন করতে হয়। প্রথম ইউনিটের সেই বাড়তি জ্বালানিই এখন বাংলাদেশে আসছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুর রহমান আসাদ জানান, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমারসহ সেনাবাহিনী, এসআরবি, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সড়ক পথে কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে রূপপুরে ইউরেনিয়ামবাহি গাড়িবহর ঠিকমত এসে পৌঁছেছে। ইউরেনিয়াম আসা নিয়ে পাবনার ঈশ্বরদীর দাশুড়িয়া ও রূপপুর এলাকা এবং দাশুড়িয়া-বনপাড়া মহাসড়কের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

রাশিয়ার পরমাণু সংস্থা রসাটম জানিয়েছে, প্রথম ও দ্বিতীয় ইউনিটের জন্য মোট ৯টি চালানে ২০০টিরও বেশি জ্বালানি অ্যাসেম্বল আনা হচ্ছে, যার সবকটি সরবরাহ সম্পন্ন হবে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই।

প্রকল্প সূত্র জানায়, রাশিয়া থেকে কাজাখস্তান, তুর্কমেনিস্তান, পাকিস্তান, আফগানিস্তান ও ভারত হয়ে ইউরেনিয়ামের এই চালান দেশে আসবে। এর আগে ২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের যে জ্বালানি আনা হয়েছিল তা চলতি বছরের মে মাসে রূপপুর প্রকল্পের পারমাণবিক চুল্লিতে বসানো হয়েছে।

প্রকল্প সূত্রের দাবি, সেফটি ভালভে ১৬ মেগাপ্যাসকেল (এমপিএ) উচ্চ-চাপ পরীক্ষা সফলভাবে শেষ হওয়ার পরবর্তী ধাপে ১৮ এমপিএ চাপে আরও একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হবে। এটি সফল হওয়ার পর ফিশন রিয়্যাকশন শুরু করা হবে। এই প্রক্রিয়া শেষে পাওয়ার স্টার্টআপে যেতে পুরো অক্টোবর মাস লেগে যাবে। আর পাওয়ার স্টার্টআপের পরেই গ্রিডে বিদ্যুৎ দেওয়ার বিষয়টি আসবে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাসের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে বলে আশা সংশ্লিষ্টদের।

Tags: dwnnNuclearEnergyNuclearPowerRooppurRooppurNuclearPowerPlantUranium
ShareTweetSend

সর্বশেষ

বয়ফ্রেন্ড দিবস: প্রেমিককে ‘কতটা ভালোবাসেন’ উপহার দিয়ে মনে করানোর দিন আজ

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

অবশেষে কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল প্রথম ইউনিটের ইউরেনিয়াম

হৃদি হকের ‘আন্ধার জয়’ এবার টেক্সাসের মঞ্চে

গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় পিছিয়ে সবার নিচে বাংলাদেশ

মিরপুরের পাইকপাড়ায় সরকারি কোয়ার্টারে লিফ্ট ছিঁড়ে শিশুসহ আহত ৩

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

বয়ফ্রেন্ড দিবস: প্রেমিককে ‘কতটা ভালোবাসেন’ উপহার দিয়ে মনে করানোর দিন আজ

বয়ফ্রেন্ড দিবস: প্রেমিককে ‘কতটা ভালোবাসেন’ উপহার দিয়ে মনে করানোর দিন আজ

অক্টোবর ৩, ২০২৬
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

অক্টোবর ৩, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.