• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

থালাপাতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে বহু হতাহত, ২০ জন নিহতের শঙ্কা

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ২৭, ২০২৫
in আন্তর্জাতিক
0
থালাপাতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে বহু হতাহত, ২০ জন নিহতের শঙ্কা

দক্ষিণি সিনেমার সুপারস্টার ও রাজনীতিক থালাপাতি বিজয়ের এক সমাবেশে পদদলিত হয়ে ঘটে গেছে মর্মান্তিক দুর্ঘটনা। এতে বহু হতাহতের ঘটনা ঘটেছে এবং প্রায় ২০ জন নিহতের আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর করুর জেলায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

স্থানীয় হাসপাতালের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, নিহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত নয়। তবে সূত্রগুলো বলছে, প্রাণহানি ২০ ছাড়াতে পারে। নিহতদের অধিকাংশই বিজয়ের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেত্রি কাজগম’ (TVK)-এর সমর্থক ছিলেন। তারা অন্তত ছয় ঘণ্টা ধরে সমাবেশে অপেক্ষা করছিলেন, কিন্তু বিজয় দেরিতে পৌঁছালে ভিড় নিয়ন্ত্রণ হারায় এবং পদদলিত হওয়ার ঘটনা ঘটে।

ঘটনার পর দ্রুত করুরে পৌঁছেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়ান। এ ছাড়া মুখ্যমন্ত্রী এম কে স্টালিন করুর জেলা সচিব ভি সেন্টিলবালাজিকে পরিস্থিতি ঘনিষ্ঠভাবে তদারকির নির্দেশ দিয়েছেন। স্টালিন এক্স-এ দেওয়া তামিল ভাষার এক পোস্টে লিখেছেন, “করুর থেকে আসা খবর উদ্বেগজনক। পদদলিত হয়ে অজ্ঞান হওয়া মানুষদের যেন অবিলম্বে চিকিৎসা দেওয়া হয়।”

সম্প্রতি অভিনয়জগত ছেড়ে পুরোপুরি রাজনীতিতে মনোনিবেশের ঘোষণা দেন থালাপাতি বিজয়। জানিয়েছেন, মুক্তির অপেক্ষায় থাকা ‘জন নায়ক’ সিনেমাটিই হবে তার শেষ ছবি। এটি বিজয়ের ৬৯তম সিনেমা, যেখানে তাকে একজন রাজনীতিবিদের চরিত্রে দেখা যাবে। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তিনি আসন্ন ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশ নিতে পারেন।

ভারতের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন বিজয় ইতোমধ্যে সাতবার ফোর্বস ইন্ডিয়ার সেলিব্রিটি ১০০ তালিকায় স্থান পেয়েছেন। তার ঝুলিতে রয়েছে ওসাকা সেরা অভিনেতার পুরস্কার এবং একাধিক দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার।

Tags: #ThalapathyVijay #TamilNadu #PoliticalRally #Stampede #TVK #KarurTragedy #IndianCinema #ActorToPolitician #JanaNayak #SouthIndianMovies #dwnn #dwnnnews #Bangladesh
ShareTweetSend

সর্বশেষ

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী স্কোয়াড ঘোষণা

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

টাইম টিভির যুগপূর্তিতে বাংলাদেশি কমিউনিটির প্রশংসায় হেকিম জেফরি

উল্টো পথে এসে সার্জেন্টের সঙ্গে লেডি বাইকারের চোটপাট, ৭ দিনের কারাদণ্ড

ফুটবল মাঠে অদ্ভূতকাণ্ড, চুল টেনে ২ লাল কার্ড

এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হতে যাচ্ছেন তামিম!

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী স্কোয়াড ঘোষণা

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী স্কোয়াড ঘোষণা

সেপ্টেম্বর ৩০, ২০২৬
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করল বিএফআইইউ

সেপ্টেম্বর ৩০, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.