• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
ফেব্রুয়ারি ৪, ২০২৬
in আন্তর্জাতিক
0
১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন

১৬ বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার পরিকল্পনা করছে স্পেনের সরকার। একই সঙ্গে সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ব্যবহারকারীর বয়স যাচাইয়ের বাধ্যতামূলক ব্যবস্থা চালুর কথা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। বুধবার (৪ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্প্যানিশ সরকার জানিয়েছে, দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘৃণামূলক বক্তব্যের বিস্তার, ভুয়া তথ্য ছড়ানো এবং পর্নোগ্রাফিক কনটেন্টের আধিক্য উদ্বেগজনক হারে বেড়েছে। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের মতে, এসব কনটেন্ট কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য, আচরণ ও সামাজিক বিকাশের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলছে। এই প্রেক্ষাপটেই শিশু ও তরুণদের সুরক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউরোপের অন্যান্য দেশেও একই ধরনের উদ্যোগ জোরালো হচ্ছে। গ্রিসের এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা জানিয়েছেন, তাদের দেশেও ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা আসতে পারে। এর আগে ফ্রান্স ও যুক্তরাজ্য শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়। ফ্রান্সে গত মাসেই আইনপ্রণেতারা ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করে একটি বিল পাস করেন।

একই ধারাবাহিকতায় যুক্তরাজ্যেও সম্প্রতি পার্লামেন্টের উচ্চকক্ষে ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করার পক্ষে ভোট দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, ডিজিটাল নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের ঝুঁকি কমাতে ইউরোপজুড়ে এই ধরনের নীতিগত পরিবর্তন ভবিষ্যতে আরও বিস্তৃত আকার নিতে পারে।

ShareTweetSend

সর্বশেষ

অনার্সের ফল প্রকাশের আগেই সিভিল জজ হলেন ঢাবির ১০ শিক্ষার্থী

১০০০ টাকার নোট বাতিল ও টাকা ছাপানো বন্ধের দাবিতে আইনি নোটিশ

বাংলাদেশে বিদেশি চক্রের সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার নেটওয়ার্ক

গ্রেফতারি পরোয়ানা ও হাইকোর্টে জামিন: ফুডপান্ডার ৫ কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ

রংপুর থেকে নিউ ইয়র্ক: ড. সায়েরা হক

নাটোরে হ্যাকার সম্রাট গ্রেপ্তার

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

অনার্সের ফল প্রকাশের আগেই সিভিল জজ হলেন ঢাবির ১০ শিক্ষার্থী

অনার্সের ফল প্রকাশের আগেই সিভিল জজ হলেন ঢাবির ১০ শিক্ষার্থী

সেপ্টেম্বর ২৪, ২০২৬
১০০০ টাকার নোট বাতিল ও টাকা ছাপানো বন্ধের দাবিতে আইনি নোটিশ

১০০০ টাকার নোট বাতিল ও টাকা ছাপানো বন্ধের দাবিতে আইনি নোটিশ

সেপ্টেম্বর ২৪, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.