ইরান হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ধন্যবাদ জানিয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইরান এইমাত্র ঘোষণা করেছে যে, তাদের হরমুজ প্রণালি এখন সম্পূর্ণ উন্মুক্ত এবং জাহাজ চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত। ধন্যবাদ!’ এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, চলমান যুদ্ধবিরতির বাকি সময়টুকু বিশ্বের অন্যতম ব্যস্ত এই তেল পরিবহন পথটি বাণিজ্যিক জাহাজের জন্য খোলা থাকবে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র চলতি সপ্তাহের শুরুতে হরমুজ প্রণালিতে নৌ অবরোধ শুরু করার ঘোষণা দিলেও ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে ইরান কয়েক সপ্তাহ ধরে এই পথটি কার্যত বন্ধ করে রেখেছিল।



