• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

স্বরূপে ফিরল টাইগাররা, সিরিজে এলো সমতা

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুলাই ১৭, ২০২৬
in খেলাধুলা
0
স্বরূপে ফিরল টাইগাররা, সিরিজে এলো সমতা

প্রথম ম্যাচের হতাশা কাটিয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে টসে হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ সংগ্রহ করে ৫ উইকেটে ১৮৬ রান। জবাবে জিম্বাবুয়ে ১৫২ রানে অলআউট হয়ে যায়।

বাংলাদেশের ইনিংসের ভিত্তি গড়ে দেন দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম। শুরু থেকেই আক্রমণাত্মক ও আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে তারা জিম্বাবুয়ের বোলারদের চাপে রাখেন। পাওয়ারপ্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৪ রান তোলে বাংলাদেশ। এরপরও তাদের ব্যাটের ঝড় অব্যাহত থাকে। ১২০ রানের উদ্বোধনী জুটিতে দুজনই তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক। সাইফ ৪৫ বলে ৫৫ এবং তানজিদ ৪৪ বলে ৫৮ রান করে আউট হন।

তবে দুই ওপেনারের বিদায়ের পর কিছুটা ধস নামে বাংলাদেশের ইনিংসে। ১২০ থেকে ১৪১ রানে পৌঁছাতে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। অধিনায়ক তাওহিদ হৃদয়, পারভেজ হোসেন ইমন ও নুরুল হাসান সোহান দ্রুত বিদায় নেন। এমন পরিস্থিতিতে ইয়াসির আলি চৌধুরী ও মোহাম্মদ সাইফউদ্দিন শেষ দিকে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বিশেষ করে শেষ ওভারে চার-ছক্কার ঝড়ে ২৮ রান তুলে দলের সংগ্রহকে বড় পুঁজিতে পরিণত করেন সাইফউদ্দিন। তিনি ১০ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন, আর ইয়াসির করেন ১২ বলে ২২ রান।

১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে আক্রমণাত্মক ব্যাটিং করলেও দ্রুত উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। শেখ মেহেদী হাসান ও নাহিদ রানা শুরুতেই স্বাগতিকদের চাপে ফেলে দেন। অধিনায়ক সিকান্দার রাজা ১২ বলে ২৮ রানের ঝড়ো ইনিংস খেললেও বেশিক্ষণ টিকতে পারেননি। পরে রায়ান বার্ল ১৯ বলে ২৯ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ম্যাচে আর ফিরতে পারেনি জিম্বাবুয়ে।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রিশাদ হোসেন। তিনি ৪ উইকেট শিকার করে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপে বড় ধস নামান। শেখ মেহেদী হাসান নেন ৩ উইকেট। এছাড়া নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিন এবং সাইফ হাসান একটি করে উইকেট তুলে নেন। শেষ পর্যন্ত ১৫২ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে বাংলাদেশ। ফলে আগামী ১৯ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি রূপ নিয়েছে সিরিজ নির্ধারণী মহারণে।

Tags: #BangladeshCricketBanVsZimdwnnT20Series
ShareTweetSend

সর্বশেষ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

বুড়িগঙ্গায় টিকে থাকার লড়াই

ভালোবাসা, প্রতিশ্রুতি ও সততার ৪৫ বছর

কমলাপুরে হাওড় এক্সপ্রেসে ভয়াবহ আগুন: উদ্বেগে যাত্রীরা

জাতীয় গ্রিডে রূপপুরের প্রথম ৩০০ মেগাওয়াট: রূপান্তরের মুখে দেশের বিদ্যুৎ খাত

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সংকটে টাঙ্গুয়ার হাওড়: হুমকিতে প্রাকৃতিক পরিবেশ

সেপ্টেম্বর ২১, ২০২৬
ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

ময়লার বদলে নিত্যপণ্য: বুড়িগঙ্গা রক্ষায় অনন্য উদ্যোগ

সেপ্টেম্বর ২১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.