• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

দলের হয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন লিটন, আস্থার প্রতিদান দিতে প্রস্তুত

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ৩০, ২০২৫
in খেলাধুলা
0
দলের হয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন লিটন, আস্থার প্রতিদান দিতে প্রস্তুত

বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন কুমার দাস এশিয়া কাপের ফাইনালে উঠতে না পারায় ভক্ত-সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই সমর্থকদের আস্থার প্রতিদান দিতে প্রস্তুত তিনি ও তার দল।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে লিটন লিখেন, “এশিয়া কাপ ২০২৫-এ দল হিসেবে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের মূল লক্ষ্য ছিল ফাইনালে খেলা এবং জয়লাভ করা। দুর্ভাগ্যজনকভাবে সেটা সম্ভব হয়নি। এজন্য আমি আন্তরিকভাবে সব বাংলাদেশি সমর্থকের কাছে ক্ষমা চাইছি।”

তিনি আরও উল্লেখ করেন, ব্যক্তিগতভাবে চোটের কারণে শেষ দুটি ম্যাচে খেলতে না পারা তার জন্য ছিল অত্যন্ত কষ্টকর। একই কারণে আসন্ন আফগানিস্তান সিরিজেও অংশ নিতে পারবেন না তিনি। লিটনের ভাষায়, “সুস্থ হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু পারিনি—এটি আমাকে দীর্ঘদিন কষ্ট দেবে।”

তবে হতাশার মাঝেও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লিটন। তিনি লিখেছেন, “টুর্নামেন্ট জুড়ে আমরা যে বিপুল সমর্থন পেয়েছি, তার জন্য প্রতিটি ভক্তকে আন্তরিক ধন্যবাদ। আমরা সত্যিই সৌভাগ্যবান যে বিশ্বের সেরা সমর্থকরা আমাদের পাশে আছেন। আশা করি, খুব শীঘ্রই আমরা আপনাদের সেই মূল্যবান সমর্থনের যথাযথ প্রতিদান দিতে পারবো।”

উল্লেখ্য, এবারের এশিয়া কাপে সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের সম্ভাবনা তৈরি করলেও পরবর্তীতে ভারত ও পাকিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় টাইগারদের। এ কারণে সামাজিক মাধ্যমে ক্রিকেটারদের সমালোচনার মুখেও পড়তে হয়।
প্রসঙ্গত, আফগানিস্তানের বিপক্ষে আগামী ২, ৩ ও ৫ অক্টোবর শারজাহতে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

ShareTweetSend

সর্বশেষ

উল্টো পথে এসে সার্জেন্টের সঙ্গে লেডি বাইকারের চোটপাট, ৭ দিনের কারাদণ্ড

ফুটবল মাঠে অদ্ভূতকাণ্ড, চুল টেনে ২ লাল কার্ড

এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হতে যাচ্ছেন তামিম!

পাবনার হেমায়েতপুর অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে বসতবাড়ি-কৃষিজমি

নিখোঁজ ব্যাক্তিদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

চূড়ান্ত হয়ে গেল কার হাতে যাচ্ছে ব্যালন ডি’অর

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

উল্টো পথে এসে সার্জেন্টের সঙ্গে লেডি বাইকারের চোটপাট, ৭ দিনের কারাদণ্ড

উল্টো পথে এসে সার্জেন্টের সঙ্গে লেডি বাইকারের চোটপাট, ৭ দিনের কারাদণ্ড

সেপ্টেম্বর ৩০, ২০২৬
ফুটবল মাঠে অদ্ভূতকাণ্ড, চুল টেনে ২ লাল কার্ড

ফুটবল মাঠে অদ্ভূতকাণ্ড, চুল টেনে ২ লাল কার্ড

সেপ্টেম্বর ২৯, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.