এক ফ্রেমে জায়েদ-সাকিব, উপলক্ষ্য কী—এ প্রশ্ন এখন শোবিজ ও খেলার মাঠ দুই জায়গাতেই আলোচিত। সম্প্রতি সামাজিকমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, যেখানে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা গেছে বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও চিত্রনায়ক জায়েদ খানকে। ছবিটি শেয়ার করেছেন জায়েদ খান নিজেই। জানা গেছে, যুক্তরাষ্ট্রে এক ঈদ আয়োজনে এই দুই তারকার সাক্ষাৎ হয়। বর্তমানে দেশের বাইরে থাকলেও সেখানে বাংলাদেশি সংস্কৃতির ছোঁয়ায় উৎসবের আমেজ ছিল। জায়েদ খান বলেন, ‘ঈদ মানেই আনন্দ, ভালোবাসা আর একে অপরের পাশে থাকা। দেশ থেকে দূরে থাকলেও হৃদয়ে বাংলাদেশ সবসময় থাকে। প্রবাসে থাকা বাংলাদেশিরা সবসময় দেশের সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করেন।’ উল্লেখ্য, ২০২৪ সালের অভ্যুত্থানের পর সাকিব আল হাসান হত্যা ও দুর্নীতিসহ একাধিক মামলার আসামি এবং দেশে ফিরছেন না। অন্যদিকে জায়েদ খান ‘ইমিগ্রেন্ট ডায়েরিজ’-এর দ্বিতীয় পর্ব নিয়ে ফিরেছেন।



