পাকিস্তানকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করার পর আইসিসি পুরুষ টেস্ট র্যাংকিংয়ে ঈদের আগের দিন সুখবর পেয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটাররা। দুই টেস্টের সিরিজে চার ইনিংসে ২৫৯ রান করে মুশফিকুর রহিম ১০ ধাপ এগিয়ে ১৬ নম্বরে উঠে এসেছেন। লিটন দাস ২৩৯ রান করে ১৪ ধাপ এগিয়ে ২৪তম স্থানে আছেন। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম দুর্দান্ত বোলিংয়ে দুই ধাপ এগিয়ে টেস্ট বোলিং র্যাংকিংয়ে ১১তম এবং নতুন ক্যারিয়ার সেরা রেটিং অর্জন করেছেন। মেহেদী হাসান মিরাজ দুই ধাপ এগিয়ে ২৫ নম্বরে, নাহিদ রানা ১০ ধাপ এগিয়ে ৫৪তম স্থানে। অলরাউন্ডার র্যাংকিংয়েও তিন ধাপ এগিয়ে ২৯তম অবস্থানে রয়েছেন তাইজুল। অন্যদিকে পাকিস্তানের পেসার খুররাম শাহজাদ ৪৯তম স্থানে উঠেছেন।



