• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

মুশফিকের ১৬ বছরের রেকর্ড ভেঙে শীর্ষে লিটন, হাতছানি বিশ্ব রেকর্ডের

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ১৮, ২০২৬
in খেলাধুলা
0
মুশফিকের ১৬ বছরের রেকর্ড ভেঙে শীর্ষে লিটন, হাতছানি বিশ্ব রেকর্ডের

উইকেটের পেছনে গ্লাভস হাতে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে নতুন রেকর্ড গড়েছেন লিটন দাস। জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে ইতোমধ্যে ছয়টি ক্যাচ নিয়েছেন তিনি। এর মধ্য দিয়ে বাংলাদেশের উইকেটরক্ষকদের মধ্যে এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার রেকর্ডে এককভাবে শীর্ষে উঠে এসেছেন এই ডানহাতি ক্রিকেটার। এতদিন যৌথভাবে এই রেকর্ডের মালিক ছিলেন মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও লিটন নিজেই।

ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ব্যাট হাতে সেঞ্চুরি করার পর উইকেটের পেছনেও নিজের সামর্থ্যের প্রমাণ দিচ্ছেন ৩২ বছর বয়সী লিটন। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে এ পর্যন্ত পতন হওয়া সাতটি উইকেটের মধ্যে ছয়টিই এসেছে তার গ্লাভসে জমা পড়া ক্যাচ থেকে। টেস্টে বাংলাদেশের কোনো উইকেটরক্ষকের এক ইনিংসে সর্বোচ্চ ক্যাচ নেওয়ার নতুন রেকর্ড এটি। বিশ্ব রেকর্ডে ভাগ বসাতে এখন তার প্রয়োজন আর মাত্র একটি ক্যাচ।

এর আগে বাংলাদেশের হয়ে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ পাঁচটি ক্যাচ নেওয়ার কীর্তি ছিল যৌথভাবে মুশফিকুর রহিম ও ইমরুল কায়েসের। মুশফিক ২০১০ সালে মিরপুরে ভারতের বিপক্ষে প্রথমবার এই নজির গড়েন। পরে ২০১৩ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষেও এক ইনিংসে পাঁচটি ক্যাচ নেন তিনি। ২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচটি ক্যাচ নিয়ে এই রেকর্ডে মুশফিকের পাশে নাম লেখান ইমরুল কায়েস। ওই ম্যাচে মুশফিকের চোটের কারণে বদলি উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এরপর গত অক্টোবরে আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে এক ইনিংসে পাঁচটি ক্যাচ নিয়ে তাদের সঙ্গে যোগ দেন লিটন। এবার ছয়টি ক্যাচ নিয়ে সবাইকে ছাড়িয়ে এককভাবে শীর্ষস্থান দখল করলেন তিনি।

জোহানেসবার্গ টেস্টে রেকর্ড গড়ার পথে আগের দিন দক্ষিণ আফ্রিকার প্রথম চার উইকেটের তিনটিই নিজের গ্লাভসে জমা করেন লিটন। মঙ্গলবার তৃতীয় দিনের সকালে বাংলাদেশ দ্বিতীয় নতুন বল নেওয়ার পর তার ক্যাচের সংখ্যা আরও তিনটি বাড়ে। তাসকিন আহমেদের অফ স্টাম্পের বেশ বাইরের বল খেলতে গিয়ে ভিয়ান মুল্ডার ক্যাচ দেন লিটনের হাতে। এরপর প্রায় একইভাবে তার গ্লাভসবন্দি হয়ে সাজঘরে ফেরেন মার্কো ইয়ানসেন ও সাইমন হার্মার। ইয়ানসেনকে আউট করেন তাসকিন এবং হার্মারকে ফেরান হাসান মাহমুদ।

বিশ্ব রেকর্ডের আরও কাছে যাওয়ার সুযোগ তৈরি হলেও একটি ক্যাচ হাতছাড়া করেন লিটন। দ্বিতীয় দিন বিকেলে হাসান মাহমুদের বলে রায়ান রিকেলটনের ক্যাচ নিতে পারেননি তিনি। ডান দিকে সরে যাওয়ার পর বাম দিকে ঝাঁপিয়েও বলটি তালুবন্দি করতে ব্যর্থ হন এই উইকেটরক্ষক। ক্যাচটি নিতে পারলে তখনই বিশ্ব রেকর্ডের সমান হয়ে যেত তার অর্জন।

টেস্ট ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ সাতটি ক্যাচ নেওয়ার রেকর্ড রয়েছে পাঁচ উইকেটরক্ষকের। তারা হলেন পাকিস্তানের ওয়াসিম বারি, ইংল্যান্ডের বব টেলর, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথ এবং ওয়েস্ট ইন্ডিজের রিডলি জ্যাকবস ও জশুয়া ডা সিলভা। আর মাত্র একটি ক্যাচ নিতে পারলেই এই কিংবদন্তিদের পাশে নিজের নাম লেখাবেন লিটন। দক্ষিণ আফ্রিকার ইনিংসে তখনো তিনটি উইকেট বাকি থাকায় বিশ্ব রেকর্ড স্পর্শ করার সুযোগ রয়েছে তার সামনে।

Tags: #BangladeshCricketCricketRecordsdwnnLittonDasMushfiqurRahimTestCricket
ShareTweetSend

সর্বশেষ

নিরাপত্তা শঙ্কায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

সাইবার হানিট্র্যাপ: ভার্চুয়াল প্রেমের ফাঁদে সর্বস্ব হারানোর আতঙ্ক

মুশফিকের ১৬ বছরের রেকর্ড ভেঙে শীর্ষে লিটন, হাতছানি বিশ্ব রেকর্ডের

এমবাপ্পেকে বর্ণবাদী গালি, সেই সমর্থকের ১১ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে দীর্ঘ ৫০ বছর পর বুনো ময়ূরের ঐতিহাসিক উপস্থিতি

পরবর্তী জেমস বন্ড হিসেবে যুক্ত হলেন ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

নিরাপত্তা শঙ্কায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

নিরাপত্তা শঙ্কায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

নভেম্বর ১৮, ২০২৬
সাইবার হানিট্র্যাপ: ভার্চুয়াল প্রেমের ফাঁদে সর্বস্ব হারানোর আতঙ্ক

সাইবার হানিট্র্যাপ: ভার্চুয়াল প্রেমের ফাঁদে সর্বস্ব হারানোর আতঙ্ক

নভেম্বর ১৮, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.