অস্ট্রেলিয়ার ইতিহাসে প্রথমবারের মতো সেনাবাহিনী প্রধান হিসেবে একজন নারীকে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির প্রতিরক্ষা বাহিনীর নেতৃত্বে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েল (Susan Coyle) এই ঐতিহাসিক দায়িত্ব পেতে যাচ্ছেন। ১৩ এপ্রিল ২০২৬-এ অস্ট্রেলীয় সরকারের পক্ষ থেকে এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি আসে।
লেফটেন্যান্ট জেনারেল কোয়েল বর্তমান সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল সাইমন স্টুয়ার্টের স্থলাভিষিক্ত হবেন। তিনি এর আগে অস্ট্রেলিয়ার জয়েন্ট অপোরেশন কমান্ড এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক মিশনে নেতৃত্ব দিয়েছেন। তার এই নিয়োগ অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীতে নারী নেতৃত্বের এক নতুন দিগন্ত উন্মোচন করল।
এই সিদ্ধান্তটি অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বাহিনীতে লিঙ্গ বৈষম্য দূর করা এবং দক্ষতাকে অগ্রাধিকার দেওয়ার একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস এই নিয়োগকে সেনাবাহিনীর আধুনিকায়নের জন্য একটি মাইলফলক হিসেবে বর্ণনা করেছেন। ২০২৬ সালের মাঝামাঝি সময়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।



