• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

স্কাইডাইভিংয়ে সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড বাংলাদেশের

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জানুয়ারি ১৩, ২০২৬
in আন্তর্জাতিক
0
স্কাইডাইভিংয়ে সর্বাধিক পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড বাংলাদেশের

স্কাইডাইভিংয়ে একসঙ্গে সর্বাধিক জাতীয় পতাকা উড়িয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। স্বাধীনতার ৫৪ বছরপূর্তি উপলক্ষে মহান বিজয় দিবসে আয়োজিত এক বিশেষ স্কাইডাইভিং অভিযানে আকাশে একযোগে ৫৪টি লাল-সবুজ পতাকা উড়িয়ে এই ঐতিহাসিক বিশ্বরেকর্ড গড়ে দেশটি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই কৃতিত্বের স্বীকৃতি দিয়েছে, যা মঙ্গলবার (১৩ জানুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিশ্চিত করেছে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যমতে, গত ১৬ ডিসেম্বর ২০২৫ ঢাকায় অনুষ্ঠিত বিশেষ প্যারাশুট জাম্প অভিযানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাহসী ও দক্ষ স্কাইডাইভারদের অংশগ্রহণে ‘Most Flags Flown Simultaneously While Skydiving (Parachute Jump)’ ক্যাটাগরিতে এই রেকর্ড অর্জিত হয়। এর মধ্য দিয়ে ‘টিম বাংলাদেশ’ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল টাইটেল হোল্ডার হিসেবে স্বীকৃতি লাভ করে।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের রেকর্ডস ম্যানেজমেন্ট টিম জানায়, বাংলাদেশের ৫৪তম বিজয় দিবসকে আন্তর্জাতিক অঙ্গনে স্মরণীয় করে তোলাই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। একই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্তের স্কাইডাইভারদের একত্র করে জাতীয় ঐক্য, সাহস ও সক্ষমতার শক্তিশালী বার্তা বিশ্ববাসীর সামনে তুলে ধরা হয়েছে।

এই অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, “আজ দেশের সবার জন্য একটি গর্বের দিন। এই আনন্দ আমরা সমগ্র জাতির সঙ্গে ভাগ করে নিতে চাই।”

ShareTweetSend

সর্বশেষ

এশিয়ান গেমসে আবারো ইমরানুরের চমক

বাইসাইকেলে চড়ে এভারেস্ট বেস ক্যাম্প জয়

যানজট নিরসনে ঢাকার রাস্তায় সরকারের বড় পদক্ষেপ

৯ লাখ টাকায় কি একটা জীবনের দাম মেটে?

অনার্সের ফল প্রকাশের আগেই সিভিল জজ হলেন ঢাবির ১০ শিক্ষার্থী

১০০০ টাকার নোট বাতিল ও টাকা ছাপানো বন্ধের দাবিতে আইনি নোটিশ

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

এশিয়ান গেমসে আবারো ইমরানুরের চমক

এশিয়ান গেমসে আবারো ইমরানুরের চমক

সেপ্টেম্বর ২৫, ২০২৬
বাইসাইকেলে চড়ে এভারেস্ট বেস ক্যাম্প জয়

বাইসাইকেলে চড়ে এভারেস্ট বেস ক্যাম্প জয়

সেপ্টেম্বর ২৫, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.