• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বিনোদন

আগামী শনিবার থেকে শুরু হচ্ছে চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৬।

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ৯, ২০২৬
in বিনোদন
0
আগামী শনিবার থেকে শুরু হচ্ছে চতুর্বিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২৬।

এ বছর ঢাকার বাইরে উৎসবের নতুন actually ভেন্যু হতে যাচ্ছে কক্সবাজার। সাগর পাড়ে সৈকতের লাবনী পয়েন্টে চলচ্চিত্র প্রদর্শনীর ব্যবস্থা করা হচ্ছে। আগামী ১০ জানুয়ারি শুরু হয়ে এ উৎসব চলবে ১৮ জানুয়ারি পর্যন্ত। সংবাদ সম্মেলনে এ বছরও আক্ষেপ করলেন আয়োজকরা।

আজ (৮ জানুয়ারি) বৃহস্পতিবার দুপুরে ঢাকা ক্লাবের স্যামসাং লাউঞ্জে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরা হয়। বরাবরের মতো এবারের উৎসবে এশিয়ান ফিল্ম কম্পিটিশন, রেট্রোস্পেকটিভ, ওয়াইড অ্যাঙ্গেল, বাংলাদেশ প্যানোরামা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলন্ড্রেন ফিল্ম সেশন, ওমেন ফিল্মমেকার বিভাগ, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্ম, ওপেন টি বায়োস্কোপ বিভাগে দেখানো হবে বাংলাদেশসহ ৯১টি দেশের ২৪৫টি সিনেমা।

সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য দেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল। তিনি বলেন, ‘প্রতি বছর অনেক কিছু করার লক্ষ্যমাত্রা ঠিক করি। কিন্তু অনেক কিছু করা হয়ে ওঠে না বাজেটসহ নানান কারণে।’ আক্ষেপ করে আজও তিনি বলেন, ‘ক্রিকেটের জন্য টাকা আছে, ব্যান্ড মিউজিকের জন্য টাকা আছে, শুধু ফিল্মের জন্য দেওয়ার মতো টাকা নেই কারও কাছে।’ তিনি উৎসবের বিস্তারিত তুলে ধরে একটি লিখিত বক্তব্য পাঠ করেন।

জ্যেষ্ঠ সাংবাদিক রফিকুজ্জামানের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী নুজহাত ইয়াসমিন, ঢাকা ক্লাবের পরিচালক মো. এহসানুল হক দিপু, এনিগমা মাল্টিমিডিয়া লিমিটেডের প্রধান নির্বাহী ফাহমিদুল ইসলাম শান্তনু, ফিলিপাইনের চলচ্চিত্রকার এডিথ জেড ক্যাডুয়ায়া, চলচ্চিত্র সমালোচক সাদিয়া খালিদ ঋতি, বিধান রিবেরু, চারুশিল্পী লুতফা মাহমুদা।নুজহাত ইয়াসমিন বলেন, ট্যুরিজম বোর্ড কেবল আর্কিওলজিক্যাল সাইট নয়, সবকিছুই ট্যুরিজম বোর্ডের অংশ। এই ফিল্ম ফেস্টিভালের বিশাল জার্নিতে ট্যুরিজম বোর্ডকে অন্তর্ভুক্ত করার মধ্যদিয়ে বড় একটি সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ছবিগুলো লাবনী বিচ পয়েন্টে প্রদর্শনী করব ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।

এহসানুল হক দিপু বলেন, ১৯৯২ সাল থেকে ঢাকা ক্লাব ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সঙ্গে যুক্ত ছিল। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের দেশকে তুলে ধরার এই উৎসবে এবারও আমরা রেইনবো ফিল্ম সোসাইটির সঙ্গে যুক্ত থাকবো।
ফাহমিদুল ইসলাম শান্তনু বলেন, বাংলাদেশের ব্র্যান্ডিং আরো ব্যাপক হোক। সবার সম্মিলিত অংশগ্রহণে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব একটা গ্র্যান্ড ফিল্মফেস্ট হয়ে উঠুক।

আহমেদ মুজতবা জামাল বলেন, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বাংলাদেশের সর্বাধিক মর্যাদাসম্পন্ন ও উল্লেখযোগ্য চলচ্চিত্র উৎসব, যা দেশে রুচিসম্পন্ন ও ইতিবাচক সংস্কৃতি গড়ে তুলতে ব্যাপক অবদান রাখছে বলে আমরা মনে করি। রেইনবোর এই উৎসব তরুণ ও প্রতিশ্রুতিশীল চলচ্চিত্র নির্মাতাদের আন্তর্জাতিক চলচ্চিত্র ধারার সঙ্গে সংযোগ স্থাপনের জন্য একটি প্লাটফর্ম তৈরি করতে যেমন সফল হয়েছে, তেমনি বাংলাদেশের চলচ্চিত্র সংস্কৃতিকে বলিষ্ঠ করেছে। এই আন্তর্জাতিক উৎসবের মূল লক্ষ্য বিশ্বের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতাদের নতুন নতুন চলচ্চিত্র সিনেমাপ্রেমীদের উপহার দেওয়া।

উদ্বোধনী সিনেমা
আগামী শনিবার বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে এদিন দেখানো হবে চীনা পরিচালক চেন শিয়াং পরিচালিত ছবি ‘উ জিন ঝি লু’ (দ্য জার্নি টু নো এন্ড)। উদ্বোধনী অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনায় থাকবে ‘থিয়েটিক্যাল কোম্পানি ও জলতরঙ্গ’।

যেসব মিলনায়তনে দেখা যাবে উৎসবের সিনেমা
শাহবাগে জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন (তৃতীয় তলা) ও কবি সুফিয়া কামাল মিলনায়তন (নিচ তলা), সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তন ও চিত্রশালা, অলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তন ও স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের মিলনায়তন। সব প্রদর্শনী ফ্রি। আসন সংখ্যা সীমিত বলে আগে আগে যাওয়ার আহ্বান জানিয়েছেন আয়োজকেরা।

চলচ্চিত্রে নারীর ভূমিকা বিষয়ক সম্মেলন
১১ ও ১২ জানুয়ারি উৎসবের অংশ হিসেবে চলচ্চিত্রে নারীর ভূমিকা বিষয়ক ‘টুয়েলফথ ঢাকা ইন্টারন্যাশনাল কনফারেন্স অন উইমেন ইন সিনেমা ২০২৬’ অনুষ্ঠিত হবে ঢাকা ক্লাবের স্যামসাং লাউঞ্জের তৃতীয় তলায়। এই কনফারেন্সে দেশি বিদেশি নারী চলচ্চিত্র নির্মাতা ও ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন বাংলাদেশের নারী নির্মাতারা। এখানে নারী নির্মাতারা তাদের কাজ করার প্রতিবন্ধকতা এবং উত্তরণের উপায় নিয়ে বিশ্বের খ্যাতিমান নারী নির্মাতাদের সঙ্গে মতবিনিময় করবেন। বিশ্ব পরিবর্তনে নারীর নেতিবাচক ও ইতিবাচক ভূমিকা এবং প্রতিবন্ধকতা থেকে সমাধানের উপায়সমূহ উঠে আসবে এই কনফারেন্সে। জানুয়ারির ১১ তারিখ সকালে এটি উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশিদ। অধ্যাপক কিশোয়ার কামালের সভাপতিত্বে সকাল সাড়ে ৯টায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে এটি শুরু হবে।

ShareTweetSend

সর্বশেষ

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন

মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি রুপি, আইসিসির ৬ হাজার কোটি!

সুইডেনে মাস্টার্স সম্পন্ন করলেন বাংলাদেশি গবেষক জাহেদুজ্জামান সরকার

লিবিয়ার সাহারায় ৭ হাজার বছরের প্রাকৃতিক মমি আবিষ্কার: ডিএনএ বিশ্লেষণে উঠে এলো অজানা মানবগোষ্ঠীর ইঙ্গিত

প্রবাসে বন্ধুরাই পরিবার, শীতের পিঠা ও দিনভর আড্ডায় মিলনমেলা।

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার বন্ধের পরিকল্পনা করছে স্পেন

ফেব্রুয়ারি ৪, ২০২৬
মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি রুপি, আইসিসির ৬ হাজার কোটি!

মোস্তাফিজের ক্ষতি ৯ কোটি রুপি, আইসিসির ৬ হাজার কোটি!

ফেব্রুয়ারি ৪, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.