• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

ব্যালন ডি’অর আজ, জেনে নিন কখন- কীভাবে দেখবেন

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ২২, ২০২৫
in খেলাধুলা
0
ব্যালন ডি’অর আজ, জেনে নিন কখন- কীভাবে দেখবেন

ফুটবল দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর এবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে জমকালো আয়োজনে। ফ্রান্সের প্যারিসের থিয়েত্র দু শাতেলে আজ বসবে এর ৬৯তম আসর। এ অনুষ্ঠানে পুরুষ ও নারী সেরা ফুটবলার ছাড়াও গোলরক্ষক, তরুণ খেলোয়াড়, সর্বোচ্চ গোলদাতা ও কোচদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।

দীর্ঘ সময় ধরে ব্যালন ডি’অর জয়ের দৌড়ে রাজত্ব করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি ও পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সর্বাধিক ৮ বার ব্যালন ডি’অর জিতে রেকর্ড গড়েছেন মেসি। অন্যদিকে রোনালদো জিতেছেন ৫ বার এবং সর্বাধিক ১৮ বার মনোনয়ন পাওয়ার রেকর্ডও তার। তবে এবারের আসরে থাকছে না এই দুই মহাতারকার নাম।

চলতি আসরে আলোচনার কেন্দ্রে আছেন ফরাসি ক্লাব পিএসজিকে ট্রেবল জেতানো তারকা উসমান দেম্বেলে। গোল করা ও করানোর অসাধারণ পারফরম্যান্সের সুবাদে এবং চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ায় তিনি ব্যালন ডি’অরের শীর্ষ ফেভারিট হিসেবে বিবেচিত হচ্ছেন। পাশাপাশি সবার দৃষ্টি কেড়েছেন মাত্র ১৮ বছর বয়সী বার্সেলোনা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। মেসির জার্সি নম্বর ১০-এর উত্তরসূরি হয়ে গোল, অ্যাসিস্ট ও বড় ম্যাচে চমকপ্রদ পারফরম্যান্সের মাধ্যমে তিনি ইতিমধ্যেই সমর্থকদের আবেগী প্রিয়পাত্রে পরিণত হয়েছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, এবারের ব্যালন ডি’অরের ট্রফি উসমান দেম্বেলের হাতেই উঠতে পারে।

মর্যাদাপূর্ণ এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সোমবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ১২টায়। সরাসরি সম্প্রচার দেখা যাবে সনি স্পোর্টস টেন ১, সনি লিভ এবং উয়েফার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

ShareTweetSend

সর্বশেষ

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

৮৪ দেশে বাংলাদেশের পতাকা ওড়ানো নাজমুন নাহার পেলেন ইউএস-বাংলার স্বীকৃতি

যে কারণে বাতিল হতে পারে প্রবাসীদের পোস্টাল ব্যালট

সাড়ে ৬ কোটি রুপিতে লাহোরে মোস্তাফিজ

এপস্টেইন ফাইল কী, কেন বিশ্বজুড়ে এত তোলপাড়

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

সকালের যে ৫ অভ্যাসে সাফল্য পেয়েছেন বিখ্যাত ব্যক্তিরা

ফেব্রুয়ারি ৫, ২০২৬
ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ভক্তদের দুঃসংবাদ দিলেন হামজা চৌধুরী

ফেব্রুয়ারি ৫, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.