• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

আন্তর্জাতিক কোচ হতে চান মাহমুদউল্লাহ-মুশফিক

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুন ১, ২০২৫
in খেলাধুলা
0
আন্তর্জাতিক কোচ হতে চান মাহমুদউল্লাহ-মুশফিক

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে জাতীয় দলের হয়ে লড়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। এবার খেলার মাঠ ছাড়িয়ে তারা অবদান রাখতে চান কোচিংয়ের মঞ্চেও। খেলোয়াড়ি জীবন শেষে আন্তর্জাতিক পর্যায়ে কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার। এমন তথ্য জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবনিযুক্ত সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

আজ রোববার (১ জুন) বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (বিএসজেএ) আয়োজিত এক অনানুষ্ঠানিক অনুষ্ঠানে বিসিবি সভাপতি জানান, দায়িত্ব গ্রহণের আগেই মুশফিক ও মাহমুদউল্লাহ তার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তারা ভবিষ্যতে আন্তর্জাতিক কোচ হিসেবে কাজ করতে চান। এ লক্ষ্যে বিসিবি একটি কোচিং শিক্ষা কর্মসূচি চালু করার পরিকল্পনা করছে বলেও তিনি জানান।

বুলবুল বলেন, ‘আমি জানি না বলা ঠিক হবে কি না, তবে তারা বিসিবিতে আমার দায়িত্ব নেওয়ার আগেই যোগাযোগ করেছিলেন। তারা কোচ হতে চান। এজন্য আমরা পরিকল্পিত একটি কোচিং প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি।’

এসময় তিনি সাবেক ক্রিকেটারদের অভিজ্ঞতাকে কাজে লাগানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তার ভাষায়, ‘নান্নু ভাই, আকরাম, লিপু ভাই, বাশার—এরা সবাই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। তারা মাঠ, উইকেট এবং ড্রেসিংরুম সংস্কৃতি সম্পর্কে গভীর জ্ঞান রাখেন। এই অভিজ্ঞতাকে কাজে লাগানো উচিত।’

তবে তিনি সতর্ক করে বলেন, কেবল খেলোয়াড় হিসেবে সফল হলেই ভালো কোচ হওয়া সম্ভব নয়। সফল কোচ হতে হলে প্রয়োজন যথাযথ প্রশিক্ষণ ও প্রস্তুতি। এজন্য বিসিবি সুনির্দিষ্ট পরিকল্পনার আলোকে কাজ করতে চায়।

বর্তমান বিসিবি পরিচালনা পর্ষদের মেয়াদ অক্টোবর পর্যন্ত। নির্বাচন প্রসঙ্গে বুলবুল বলেন, ‘আমরা যেসব কাজ করার পরিকল্পনা করেছি, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচনের বিষয়ে এখনো কোনো আলোচনা হয়নি। কারণ দায়িত্ব নেওয়ার ৪৮ ঘণ্টাও হয়নি। আগে কিছু জেনে তারপর বিষয়টি নিয়ে বলবো।’

ShareTweetSend

সর্বশেষ

এআই চ্যাটবটকে যেসব বিষয়ে প্রশ্ন করা উচিত নয়

বয়ফ্রেন্ড দিবস: প্রেমিককে ‘কতটা ভালোবাসেন’ উপহার দিয়ে মনে করানোর দিন আজ

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

অবশেষে কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল প্রথম ইউনিটের ইউরেনিয়াম

হৃদি হকের ‘আন্ধার জয়’ এবার টেক্সাসের মঞ্চে

গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় পিছিয়ে সবার নিচে বাংলাদেশ

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

এআই চ্যাটবটকে যেসব বিষয়ে প্রশ্ন করা উচিত নয়

এআই চ্যাটবটকে যেসব বিষয়ে প্রশ্ন করা উচিত নয়

অক্টোবর ৩, ২০২৬
বয়ফ্রেন্ড দিবস: প্রেমিককে ‘কতটা ভালোবাসেন’ উপহার দিয়ে মনে করানোর দিন আজ

বয়ফ্রেন্ড দিবস: প্রেমিককে ‘কতটা ভালোবাসেন’ উপহার দিয়ে মনে করানোর দিন আজ

অক্টোবর ৩, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.