• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home অন্যান্য

রাতে ৫ উপসর্গ দেখা দিলেই সতর্ক হোন, হতে পারে কিডনি রোগের ইঙ্গিত

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
মে ২৮, ২০২৫
in অন্যান্য
0
রাতে ৫ উপসর্গ দেখা দিলেই সতর্ক হোন, হতে পারে কিডনি রোগের ইঙ্গিত

কিডনি আমাদের শরীরের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, যা শরীর থেকে বর্জ্য পদার্থ ছেঁকে বের করে দেয় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখাসহ নানা গুরুত্বপূর্ণ কাজ করে। তবে দুঃখজনকভাবে, কিডনি রোগের লক্ষণ অনেক সময় দেরিতে প্রকাশ পায় এবং উপসর্গগুলো এতটাই মৃদু হয় যে তা আমরা প্রায়ই উপেক্ষা করে বসি। বিশেষ করে রাতের বেলা কিছু উপসর্গ দেখা দিলে তা কিডনি সমস্যার আগাম সংকেত হতে পারে।

১. পা ফুলে যাওয়া:
কিডনির কার্যকারিতা ব্যাহত হলে শরীরে সোডিয়ামের ভারসাম্য নষ্ট হয়ে যায়। এতে পা ও গোড়ালি ফুলে যায়, যা সন্ধ্যার দিকে বা রাতে বেশি প্রকট হয় এবং সকালে কিছুটা কমে আসে। এমন সমস্যা দেখা দিলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

২. ঘন ঘন প্রস্রাব হওয়া:
রাতের বেলা বারবার মূত্রত্যাগের প্রয়োজন হওয়া শুধু ডায়াবেটিস নয়, কিডনির সমস্যারও লক্ষণ হতে পারে। যদি প্রতি রাতে দুইবার বা তার বেশি প্রস্রাবের প্রয়োজন হয়, তবে এটি কিডনি রোগের লক্ষণ হতে পারে এবং বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন।

৩. অনিদ্রা:
দীর্ঘস্থায়ী কিডনি রোগে ভোগা রোগীদের মধ্যে অনিদ্রা একটি সাধারণ সমস্যা। কিডনির কার্যক্ষমতা কমে গেলে শরীরে বিভিন্ন বিপর্যয় ঘটে, যার প্রভাব পড়ে ঘুমের উপর। হঠাৎ অনিদ্রা দেখা দিলে তা কিডনির সমস্যার সম্ভাব্য লক্ষণ হিসেবে বিবেচনা করা উচিত।

৪. শ্বাসকষ্ট:
কিডনি ঠিকমতো কাজ না করলে শরীরে তরল জমে যেতে পারে, যা ফুসফুসে চাপ সৃষ্টি করে এবং শ্বাসকষ্টের সৃষ্টি করে। বিশেষ করে শোয়ার সময়ে এ সমস্যা বেশি হয়। যদি শোয়ার সময় নিয়মিত শ্বাসকষ্ট হয়, তবে কিডনি পরীক্ষার প্রয়োজন রয়েছে।

৫. দুর্বলতা বা অতিরিক্ত ক্লান্তি:
কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিরা প্রায়শই অতিরিক্ত ক্লান্তি অনুভব করেন, কারণ কিডনি ঠিকমতো রক্ত পরিশোধন করতে না পারলে টক্সিন জমে শরীরে দুর্বলতা দেখা দেয়।

এ উপসর্গগুলো রাতের বেলায় তীব্রভাবে প্রকাশ পেতে পারে এবং অবহেলা করলে সমস্যা আরও জটিল হতে পারে। তাই উপসর্গগুলো দেখা দিলেই দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ShareTweetSend

সর্বশেষ

এআই চ্যাটবটকে যেসব বিষয়ে প্রশ্ন করা উচিত নয়

বয়ফ্রেন্ড দিবস: প্রেমিককে ‘কতটা ভালোবাসেন’ উপহার দিয়ে মনে করানোর দিন আজ

জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী

অবশেষে কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল প্রথম ইউনিটের ইউরেনিয়াম

হৃদি হকের ‘আন্ধার জয়’ এবার টেক্সাসের মঞ্চে

গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় পিছিয়ে সবার নিচে বাংলাদেশ

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

এআই চ্যাটবটকে যেসব বিষয়ে প্রশ্ন করা উচিত নয়

এআই চ্যাটবটকে যেসব বিষয়ে প্রশ্ন করা উচিত নয়

অক্টোবর ৩, ২০২৬
বয়ফ্রেন্ড দিবস: প্রেমিককে ‘কতটা ভালোবাসেন’ উপহার দিয়ে মনে করানোর দিন আজ

বয়ফ্রেন্ড দিবস: প্রেমিককে ‘কতটা ভালোবাসেন’ উপহার দিয়ে মনে করানোর দিন আজ

অক্টোবর ৩, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.