• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

বিবাহিত ও মা হয়েও ‘মিস ইউএসএ’ জিতে ইতিহাস গড়লেন জাস্টাস কেলি

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
আগস্ট ২৯, ২০২৬
in আন্তর্জাতিক
1
বিবাহিত ও মা হয়েও ‘মিস ইউএসএ’ জিতে ইতিহাস গড়লেন জাস্টাস কেলি

বিবাহিত ও সন্তানের মা হয়েও প্রথমবারের মতো ‘মিস ইউএসএ’ মুকুট জিতে ইতিহাস গড়েছেন ৩১ বছর বয়সী জাস্টাস কেলি। একই সঙ্গে তিনি এই প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী বিজয়ী হয়েছেন। শুক্রবার (২৮ আগস্ট) ‘মিস ইউএসএ-২০২৫’ বিজয়ী অড্রে অ্যাকার্ট তার মাথায় বিজয়ীর মুকুট পরিয়ে দেন।

কেলির এই জয়কে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে, কারণ কয়েক বছর আগেও বিবাহিত নারী কিংবা সন্তানের মা হয়েছেন—এমন নারীদের ‘মিস ইউএসএ’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ ছিল না। তখন প্রতিযোগীদের বয়সসীমাও ছিল ১৮ থেকে ২৮ বছর।

২০২৩ সালে বিবাহিত নারী ও সন্তানের মা হওয়া প্রতিযোগীদের অংশগ্রহণের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। পরের বছর, ২০২৪ সালে, প্রতিযোগীদের বয়সসীমাও বাতিল করা হয়। সেই পরিবর্তনের পরই কেলির মতো নারীদের জন্য প্রতিযোগিতার মঞ্চ আরও উন্মুক্ত হয়ে ওঠে।

ভার্জিনিয়ার বাসিন্দা জাস্টাস কেলি আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করবেন। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতার বিজয়ীর মাথায় ২৪ নভেম্বর ‘মিস ইউনিভার্স-২০২৬’-এর মুকুট পরানোর কথা রয়েছে।

তবে ‘মিস ইউএসএ’ প্রতিযোগিতায় বিবাহিত নারীর অংশগ্রহণের ঘটনা একেবারে নতুন নয়। ১৯৫৭ সালে মেরি লিওনা গেজ নিজের বৈবাহিক অবস্থা ও দুই সন্তানের তথ্য গোপন করে ‘মিস ইউএসএ’ নির্বাচিত হয়েছিলেন। পরে বিষয়টি প্রকাশ্যে এলে তার কাছ থেকে সেই খেতাব কেড়ে নেওয়া হয়। দীর্ঘ সময় পর সেই ইতিহাসকে নতুনভাবে সামনে এনে বিবাহিত ও মা হয়েও মুকুট জিতে জাস্টাস কেলি প্রতিযোগিতাটিতে নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন।

Tags: BeautyPageantdwnnJustusKellyMissUniverseMissUSAWomenEmpowerment
ShareTweetSend

সর্বশেষ

ঘুমিয়েই ৬০ দিনে প্রায় ১৩ লাখ টাকা জিতলেন ভারতের তরুণী

চতুর্থ বাংলাদেশি হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি তাওহীদ হৃদয়ের

সাফে খেলতে সোমবার ঢাকায় আসছেন হামজা–ফারহান

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপে জয়ে ফিরল বাংলাদেশ

ঈশ্বরদীতে রোসাটমের সহায়তায় প্রথম জাতীয় ইয়ুথ নিউক্লিয়ার ডায়ালগ অনুষ্ঠিত

মরক্কোর বংশোদ্ভূত কানাডীয় নাগরিক নোরা ফাতেহি, চাঁদাবাজির মামলায় হাজিরা দিলেন ভারতের আদালতে

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ঘুমিয়েই ৬০ দিনে প্রায় ১৩ লাখ টাকা জিতলেন ভারতের তরুণী

ঘুমিয়েই ৬০ দিনে প্রায় ১৩ লাখ টাকা জিতলেন ভারতের তরুণী

নভেম্বর ৭, ২০২৬
চতুর্থ বাংলাদেশি হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি তাওহীদ হৃদয়ের

চতুর্থ বাংলাদেশি হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরি তাওহীদ হৃদয়ের

নভেম্বর ৭, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.