• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ ২০২৬: সংক্ষিপ্ত তালিকায় ২ বাংলাদেশি

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
এপ্রিল ১৬, ২০২৬
in আন্তর্জাতিক
0
কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ ২০২৬: সংক্ষিপ্ত তালিকায় ২ বাংলাদেশি

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য প্রতিযোগিতা ‘কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ ২০২৬’-এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করা হয়েছে। এ বছর সারা বিশ্বের ৫৪টি কমনওয়েলথ দেশ থেকে মোট ৭,৮০৬টি গল্প জমা পড়েছিল, যার মধ্য থেকে বিচারকদের রায়ে সেরা ২৫টি গল্পের তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের দুই মেধাবী লেখক।

শর্ট লিস্টে মনোনীত আনমানা মনিষিতার গল্পের নাম ‘A Masculine Fest’। ১৯৫০-এর দশকের পূর্ব পাকিস্তানের (বর্তমান বাংলাদেশ) প্রেক্ষাপটে লেখা এই গল্পটি একজন তরুণী মুসলিম নারীর নারীত্বের বাস্তবতার সাথে মানিয়ে নেওয়ার গল্প। আনমানা বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের লেকচারার হিসেবে কর্মরত আছেন।

অন্যদিকে, শাজেদ উল হক আবিরের মনোনীত গল্পের নাম ‘মফিজের রিলেশনে স্পার্ক নাই’ (No Spark in Mafiz’s Relationship)। এটি মূলত বাংলা ভাষায় রচিত এবং অরুনাভ সিনহা ও শবনম নাদিয়া কর্তৃক ইংরেজিতে অনূদিত। সুন্দরবন সংলগ্ন গ্রামীণ জনজীবনের প্রেক্ষাপটে মফিজের দাম্পত্য জীবনের টানাপোড়েন ও পরিবেশের প্রভাব এই গল্পের মূল উপজীব্য। আবির বর্তমানে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন।

আগামী ১৩ মে প্রতিযোগিতার পাঁচটি অঞ্চলের আঞ্চলিক বিজয়ীদের নাম ঘোষণা করা হবে এবং জুন মাসের শেষভাগে চূড়ান্ত বিজয়ীর নাম জানানো হবে। বাংলাদেশি এই দুই লেখকের এই বৈশ্বিক স্বীকৃতি বাংলা সাহিত্যের জন্য এক বড় গর্বের বিষয়।

Tags: CommonwealthShortStoryPrize Bangladesh Literature GlobalRecognition BangladeshiWriters dwnn
ShareTweetSend

সর্বশেষ

২ বছরে রুপির বিপরীতে টাকার ১১.৬ শতাংশ উত্থান

পানির নিচে সৌরবিদ্যুৎ! চিনের অভূতপূর্ব সাফল্য

পাহাড়ের ৬ গ্রামের মানুষের নতুন স্বস্তি! সেনাবাহিনীর অনন্য উদ্যোগে তৈরি হলো বাঁশের সাঁকো

৪০ বছর পর এশিয়ান গেমসে ইতিহাস! একক পদক নিশ্চিত করলেন জিন্নাত আক্তার

ধানমণ্ডি লেক থেকে মার্কেটিং কনসালট্যান্টের মরদেহ উদ্ধার

বলিউড অভিনেত্রী রানী মুখার্জির মা কৃষ্ণা মুখার্জি আর নেই; হিন্দি ও বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

২ বছরে রুপির বিপরীতে টাকার ১১.৬ শতাংশ উত্থান

২ বছরে রুপির বিপরীতে টাকার ১১.৬ শতাংশ উত্থান

সেপ্টেম্বর ২৩, ২০২৬
পানির নিচে সৌরবিদ্যুৎ! চিনের অভূতপূর্ব সাফল্য

পানির নিচে সৌরবিদ্যুৎ! চিনের অভূতপূর্ব সাফল্য

সেপ্টেম্বর ২৩, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.