• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

হ্যাটট্রিক শিরোপায় চোখ বাংলাদেশের

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
মে ২৪, ২০২৬
in খেলাধুলা
0
হ্যাটট্রিক শিরোপায় চোখ বাংলাদেশের

আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে সাফ নারী চ্যাম্পিয়নশিপের অষ্টম আসর। এই আসরের কেন্দ্রবিন্দুতে থাকছে বাংলাদেশ ও ভারতের দ্বন্দ্ব। টানা দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবার হ্যাটট্রিক শিরোপার লক্ষ্যে নামছে। অন্যদিকে, লাল-সবুজদের সেই কীর্তি গড়ার প্রচেষ্টার সামনে দেয়াল তুলে দিয়ে ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাতে চায় ভারত।

এখানে ঐতিহাসিক প্রসঙ্গ এসেছে পুরুষ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে। ১৯৯৯ সালে ভারতের গোয়ায় সেই আসর বসেছিল। একই শহরে, একই ভেন্যুতে হচ্ছে এবারের নারী আসর। ১৯৯৯ সালে বাংলাদেশের শিরোপা স্বপ্নে জল ঢেলে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সাতাশ বছর পর নারী ফুটবলের মঞ্চে আবারও সেই দুই প্রতিদ্বন্দ্বী—বাংলাদেশ ও ভারত। মালাবার উপকূলে এই লড়াইয়ে শুধু একটি শিরোপা নয়, দুই দেশের আধিপত্যের লড়াইয়ে বাড়তি মাত্রা যোগ করছে অতীত ইতিহাস।

ছয় দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। ‘বি’ গ্রুপে আছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ, স্বাগতিক ভারত এবং মালদ্বীপ। ‘এ’ গ্রুপে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। দুই গ্রুপের শীর্ষ দুটি দল সেমিফাইনালে উঠবে। উদ্বোধনী ম্যাচে ভারত খেলবে মালদ্বীপের বিপক্ষে। এই গ্রুপের শেষ ম্যাচে ৩১ মে বাংলাদেশ মুখোমুখি হবে স্বাগতিকদের। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ৬ জুন।

নারী সাফ চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ভারতের একক আধিপত্য স্পষ্ট—২০১০, ২০১২, ২০১৪, ২০১৬ ও ২০১৯ সালে পাঁচ শিরোপা জিতেছে দেশটি। প্রায় এক দশকের এই আধিপত্য ভেঙেছে বাংলাদেশ। ২০১৬ সালের ফাইনাল দিয়ে আগমনী বার্তা দেওয়া লাল-সবুজরা ২০২২ ও ২০২৪ সালে শিরোপা জিতেছে। সংখ্যার বিচারে ভারত এগিয়ে ৫-২ ব্যবধানে, কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সেরা নারী ফুটবল দল। এই রূপান্তর স্বীকার করেই ভারত এবার ষষ্ঠ শিরোপার সন্ধানে নামছে। ফিফা র্যাঙ্কিংয়ে ভারত ৬৯তম, বাংলাদেশ ১১২তম। সংখ্যায় ভারত এগিয়ে, কিন্তু মাঠের ফুটবলে র্যাঙ্কিং সব সময় শেষ কথা বলে না—সাম্প্রতিক দুটি আসরই তার প্রমাণ।

২০১৬ সালে সিলিগুড়িতে সাফ নারী চ্যাম্পিয়নশিপ আয়োজন করে চতুর্থ শিরোপা জিতেছিল ভারত। দ্বিতীয়বারের মতো আয়োজক হয়ে ফের ঘরের মাঠের সুবিধা নিতে চায় তারা। কিন্তু বাংলাদেশ এবার প্রতিদ্বন্দ্বী হিসেবে বেশ পরিপক্ব ও শক্তিশালী। ভারতের মূল শক্তি তাদের অভিজ্ঞ স্কোয়াড। কোচ ক্রিস্পিন ছেত্রীর দলে আছেন গ্রেস ডাংমেই, মণীষা কল্যাণ, সঙ্গীতা বাসফোর ও পিয়ারি জাজারের মতো অভিজ্ঞরা। সম্প্রতি যুব পর্যায়েও সাফল্য পেয়েছে ভারত—এ বছর পোখারায় সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশকে ৪-০ গোলে হারিয়েছে তারা। তবে সিনিয়র পর্যায়ের সাম্প্রতিক অধ্যায় বাংলাদেশের পক্ষেই বেশি বলবান।

Tags: BangladeshFootballdwnnHatTrickMissionIndiaVsBangladeshSAFFWomensChampionship
ShareTweetSend

সর্বশেষ

ঢাকার সড়কে ৫০০ চীনা ইলেকট্রিক বাস: গণপরিবহনে নতুন যুগের সূচনা

মিরপুরে ১৫ মিনিটের ব্যবধানে দুটি বাসে আগুন

২০ বছরের সম্পর্কের ইতি, এমবাপ্পের আবেগঘন বার্তা

‘ছিঁড়ে ফেলা হলো’ আরেকটি ‘অপ্রতীম ফুল’

এক শতাব্দী পর নতুন বিড়ালের সন্ধান, শরীরে চিতাবাঘের মতো ছোপ

মস্তিষ্কের সংকেত শনাক্তকরণ প্রযুক্তি অধিগ্রহণ করল অ্যাপল

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ঢাকার সড়কে ৫০০ চীনা ইলেকট্রিক বাস: গণপরিবহনে নতুন যুগের সূচনা

ঢাকার সড়কে ৫০০ চীনা ইলেকট্রিক বাস: গণপরিবহনে নতুন যুগের সূচনা

সেপ্টেম্বর ২০, ২০২৬
মিরপুরে ১৫ মিনিটের ব্যবধানে দুটি বাসে আগুন

মিরপুরে ১৫ মিনিটের ব্যবধানে দুটি বাসে আগুন

সেপ্টেম্বর ২০, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.