সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে নেপালের বিপক্ষে একাদশে বড়সড় রদবদল এনেছেন কোচ পিটার বাটলার। সর্বশেষ দুবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ দল আজ তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। রক্ষণভাগে আফঈদা খন্দকারকে ফেরানো হয়েছে, যিনি ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে পারফরম্যান্সের ঘাটতিতে বাদ পড়েছিলেন। নকআউট পর্বের চাপ সামলাতে কোচ আবারও আফঈদার ওপর আস্থা রেখেছেন। এছাড়া আক্রমণভাগকে গতিশীল করতে একাদশে জায়গা পেয়েছেন সুরভী আকন্দ প্রীতি ও উমেলাহ মারমা। তবে এই তিনজনকে জায়গা দিতে ছিটকে গেছেন মাঝমাঠের মনিকা চাকমা ও ডিফেন্ডার সুরমা জান্নাত। গত দুই আসরের অন্যতম সেরা খেলোয়াড় মনিকা ভারত ম্যাচে নিস্প্রভ থাকায় বাদ পড়েছেন। এছাড়া ফর্মহীন ফরোয়ার্ড শামসুন্নাহার জুনিয়রকেও বেঞ্চে বসতে হচ্ছে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টা ৩০ মিনিটে। বাংলাদেশের একাদশ: মিলি আক্তার (গোলরক্ষক), আফঈদা খন্দকার, কোহাতি কিসকু, মৌমিতা খাতুন, সুরভী আক্তার আফরিন, শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, সুরভী আকন্দ প্রীতি, উমেলাহ মারমা, ঋতুপর্ণা চাকমা ও আনিকা রানিয়া সিদ্দিকা।



