• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

সুবিধাবঞ্চিত-গ্রামীণ ও নিম্নআয়ের মানুষের জন্য স্মার্টফোন আনছে সহজ

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
আগস্ট ১৩, ২০২৬
in বাংলাদেশ
1
সুবিধাবঞ্চিত-গ্রামীণ ও নিম্নআয়ের মানুষের জন্য স্মার্টফোন আনছে সহজ

সুবিধাবঞ্চিত, গ্রামীণ ও নিম্নআয়ের মানুষের কাছে স্মার্টফোন আরও সহজলভ্য করতে এবং অধিকসংখ্যক মানুষকে ডিজিটাল ও আর্থিক সেবার আওতায় আনতে বিশেষ একটি পাইলট কর্মসূচির অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৯ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১-এর পরিচালক আ ন ম মইনুল কবীরের স্বাক্ষরিত এক চিঠিতে নির্দিষ্ট নীতি ও শর্তের অধীনে এ কর্মসূচি পরিচালনার জন্য সহজ মোবাইল বিডি লিমিটেডকে আনুষ্ঠানিক অনাপত্তি সনদ (এনওসি) দেওয়া হয়েছে।

উদ্যোগটির মূল লক্ষ্য হলো স্মার্টফোন কেনার ক্ষেত্রে এককালীন বড় অঙ্কের অর্থ পরিশোধের যে বাধা নিম্নআয়ের মানুষের জন্য তৈরি হয়, তা কমিয়ে আনা। এর মাধ্যমে আরও বেশি মানুষকে ডিজিটাল লেনদেন এবং দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় বিভিন্ন ডিজিটাল সেবার সঙ্গে যুক্ত করার সুযোগ তৈরি হবে।

বর্তমানে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ডিজিটাল পেমেন্ট, অনলাইন শিক্ষা, স্বাস্থ্যসেবা-সংক্রান্ত তথ্য, সরকারি ডিজিটাল সেবা, কৃষি ও বাজারের তথ্য, কর্মসংস্থান এবং ক্ষুদ্র ব্যবসার বিভিন্ন কার্যক্রম স্মার্টফোনের মাধ্যমে সহজেই পরিচালনা করা সম্ভব। তবে মানসম্মত স্মার্টফোনের তুলনামূলক বেশি দাম এখনো গ্রামীণ ও নিম্নআয়ের জনগোষ্ঠীর বড় একটি অংশের জন্য বাধা হয়ে রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত এই পাইলট কর্মসূচিতে স্মার্টফোনের সহজলভ্যতা বাড়াতে একটি নিয়ন্ত্রিত ও দায়িত্বশীল মডেল নিয়ে কাজ করা হবে। স্মার্টফোন কেনার প্রাথমিক আর্থিক বাধা কমানোর মাধ্যমে আরও বেশি মানুষকে ডিজিটাল লেনদেনে অংশগ্রহণ এবং প্রয়োজনীয় বিভিন্ন অনলাইন সেবা গ্রহণের সুযোগ করে দেওয়াই এর অন্যতম লক্ষ্য।

এ বিষয়ে সহজ মোবাইল বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু নায়েম ফয়েজ বলেন, বর্তমান সময়ে স্মার্টফোন শুধু একটি প্রযুক্তি যন্ত্র নয়; এটি আর্থিক সেবা, তথ্য, শিক্ষা, কর্মসংস্থান ও নতুন অর্থনৈতিক সুযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম। আর্থিক সীমাবদ্ধতার কারণে কেউ যেন এসব সুযোগ থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করাই এই উদ্যোগের উদ্দেশ্য। বাংলাদেশ ব্যাংকের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে পাইলট প্রকল্পটি দায়িত্বশীলতার সঙ্গে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

প্রতিষ্ঠানটির পরিচালক আবু আল মোতালিব বলেন, বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের সুফল তখনই পূর্ণাঙ্গভাবে পাওয়া সম্ভব, যখন বড় শহরের বাইরে থাকা ক্ষুদ্র উদ্যোক্তা, কৃষক, শ্রমিক ও নিম্নআয়ের পরিবারের সদস্যরাও সহজে ডিজিটাল অর্থনীতিতে অংশ নিতে পারবেন। তাদের নাগালের মধ্যে একটি উপযুক্ত স্মার্টফোন পৌঁছে দেওয়া মানে ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট, শিক্ষা, তথ্য, ব্যবসা ও অন্যান্য প্রয়োজনীয় সেবার সুযোগও তাদের কাছে পৌঁছে দেওয়া।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত নীতি ও শর্তের অধীনে পাইলট কার্যক্রম পরিচালিত হবে। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট-১ কর্মসূচিটি পর্যবেক্ষণ করবে। পাশাপাশি প্রকল্পের অগ্রগতি ও সংশ্লিষ্ট কার্যক্রমের নিয়মিত প্রতিবেদন কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা দিতে হবে।

সংশ্লিষ্টদের আশা, দায়িত্বশীল স্মার্টফোন অর্থায়ন ও প্রযুক্তিনির্ভর এ ধরনের উদ্যোগ বাংলাদেশের সুবিধাবঞ্চিত এবং নিম্নআয়ের জনগোষ্ঠীর মধ্যে ডিজিটাল ও আর্থিক অন্তর্ভুক্তি আরও বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের ডিজিটাল অর্থনীতিতে প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণের নতুন সুযোগও তৈরি হতে পারে।

Tags: BangladeshBankDigitalBangladeshdwnnEasyMobileFinancialInclusionSmartphone
ShareTweetSend

সর্বশেষ

হিমাচলে আন্তর্জাতিক মিডিয়া ফেস্টে বাংলাদেশের ঐতিহ্য-সংস্কৃতি তুলে ধরলেন শিক্ষার্থীরা

আইফোন ১৮ প্রো রিভিউ: নতুন ফিচার, দাম এবং ভালো-মন্দ

বাংলাদেশে চালু হলো বাংলালিংকের স্যাটেলাইট-টু-মোবাইল সেবা

নতুন সিনেমা নিয়ে ফিরছেন ‘ইতিহাস’খ্যাত নায়ক কাজী মারুফ

মেসি-অধ্যায়ের সমাপ্তি, ‘একা’ হয়ে গেলেন স্কালোনি

রূপকথার শেষ অধ্যায়ে ড্রোনের আলোয় ‘গ্রাসিয়াস, লিও’

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

হিমাচলে আন্তর্জাতিক মিডিয়া ফেস্টে বাংলাদেশের ঐতিহ্য-সংস্কৃতি তুলে ধরলেন শিক্ষার্থীরা

হিমাচলে আন্তর্জাতিক মিডিয়া ফেস্টে বাংলাদেশের ঐতিহ্য-সংস্কৃতি তুলে ধরলেন শিক্ষার্থীরা

অক্টোবর ৭, ২০২৬
আইফোন ১৮ প্রো রিভিউ: নতুন ফিচার, দাম এবং ভালো-মন্দ

আইফোন ১৮ প্রো রিভিউ: নতুন ফিচার, দাম এবং ভালো-মন্দ

অক্টোবর ৭, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.