• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বিনোদন

সহিংসতা নয়, সংলাপ; ভয় নয়, বিশ্বাস—শান্তির বার্তা দিলেন শাহরুখ খান

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ২৩, ২০২৬
in বিনোদন
0
সহিংসতা নয়, সংলাপ; ভয় নয়, বিশ্বাস—শান্তির বার্তা দিলেন শাহরুখ খান
সহিংসতার পরিবর্তে সংলাপ, ভয়ের বদলে বিশ্বাস এবং ঘৃণার পরিবর্তে ভালোবাসাকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তাঁর মতে, শান্তি কেবল একটি অনুভূতি নয়; বরং এটি প্রতিদিনের সিদ্ধান্ত, দায়িত্ব ও প্রতিশ্রুতির বিষয়। শনিবার (২১ নভেম্বর) মুম্বাইয়ে আয়োজিত ‘গ্লোবাল পিস অনার্স’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমন মানবিক ও সম্প্রীতির বার্তা দেন এই অভিনেতা।

নিজের ছেলের সঙ্গে হওয়া একটি কথোপকথনের স্মৃতিচারণার মধ্য দিয়ে বক্তব্য শুরু করেন শাহরুখ। তিনি জানান, একদিন তাঁর ছোট ছেলে তাঁকে প্রশ্ন করেছিল, কীভাবে ঘৃণাকে ভালোবাসায় রূপান্তর করা যায়? উত্তরে তিনি বলেছিলেন, বিষয়টি খুবই সহজ। সবাই যদি সহিংসতার পরিবর্তে সংলাপ, ভয়ের পরিবর্তে বিশ্বাস এবং বিভেদের পরিবর্তে সম্প্রীতিকে বেছে নেয়, তাহলে ভালোবাসারই জয় হবে।

শান্তির সূচনা মানুষের নিজের ভেতর থেকেই হওয়া প্রয়োজন বলে মনে করেন শাহরুখ। এ প্রসঙ্গে তিনি বলেন, শান্তির শুরু হয় খুব ছোট একটি জায়গা থেকে, আর সেটি হলো মানুষের নিজের হৃদয়। শান্তি একটি সিদ্ধান্ত, দায়িত্ব এবং এমন এক প্রতিশ্রুতি, যা প্রতিদিন নিজেদের আচরণ ও কাজে বাস্তবায়ন করতে হয়।

একই সঙ্গে সাধারণ মানুষের সম্মিলিত শক্তির ওপর গুরুত্বারোপ করেন এই অভিনেতা। তাঁর মতে, সাধারণ মানুষের শক্তিকে কখনো অবহেলা করা উচিত নয়। আমরা সবাই সাধারণ মানুষ এবং শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে সবাইকে একসঙ্গে এগিয়ে আসতে হবে।

পারস্পরিক বোঝাপড়া ও সহমর্মিতার গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের একটি ছোট প্রতিজ্ঞা করার আহ্বান জানান শাহরুখ। তিনি বলেন, সব বিষয়ে সবার সঙ্গে একমত হওয়া জরুরি নয়। তবে প্রত্যেক মানুষের অভিজ্ঞতা ও গল্প বোঝার চেষ্টা করতে হবে। জীবনে ভুল হতে পারে, কিন্তু নিজেদের আচরণ বা কাজের কারণে যেন অন্য কেউ কষ্ট না পায়, সে বিষয়ে সচেতন থাকা প্রয়োজন।

বক্তব্যের একপর্যায়ে মুম্বাইয়ের ২৬/১১ হামলা, পেহেলগামসহ বিভিন্ন সন্ত্রাসী হামলায় নিহত নিরীহ মানুষের প্রতি গভীর শ্রদ্ধা জানান শাহরুখ। পাশাপাশি দেশের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যেসব সাহসী নিরাপত্তাকর্মী প্রাণ উৎসর্গ করেছেন, তাঁদের প্রতিও সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের স্ত্রী অমৃতা ফড়নবিসের নেতৃত্বাধীন দিব্যজ ফাউন্ডেশন অনুষ্ঠানটির আয়োজন করে। এতে শাহরুখ খান ছাড়াও উপস্থিত ছিলেন ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার, অভিনেতা জ্যাকি শ্রফ, সুনীল শেঠি ও রণবীর সিংসহ বিনোদন ও ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা বোমান ইরানি ও বিক্রান্ত ম্যাসি।

Tags: dwnnGlobalPeacePeaceAndLoveSayNoToViolenceShahRukhKhan
ShareTweetSend

সর্বশেষ

সহিংসতা নয়, সংলাপ; ভয় নয়, বিশ্বাস—শান্তির বার্তা দিলেন শাহরুখ খান

বাংলাদেশ সফরে ভিভিআইপি মর্যাদা পাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

অপরাধ করে পার পাওয়ার দিন শেষ হোক, আজ আন্তর্জাতিক দায়মুক্তি অবসান দিবস

দশ মিনিটে তিন গোল, ভিয়ারিয়ালকে হারিয়ে বার্সেলোনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন

জীবাশ্ম জ্বালানি বন্ধে মতবিরোধ, নির্ধারিত সময়ের পরও চলছে কপ৩১ সম্মেলন

পৃথিবীর কক্ষপথে নতুন ‘ক্ষুদ্র চাঁদ’, থাকবে ডিসেম্বরের শুরু পর্যন্ত

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

সহিংসতা নয়, সংলাপ; ভয় নয়, বিশ্বাস—শান্তির বার্তা দিলেন শাহরুখ খান

সহিংসতা নয়, সংলাপ; ভয় নয়, বিশ্বাস—শান্তির বার্তা দিলেন শাহরুখ খান

নভেম্বর ২৩, ২০২৬
বাংলাদেশ সফরে ভিভিআইপি মর্যাদা পাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বাংলাদেশ সফরে ভিভিআইপি মর্যাদা পাচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

নভেম্বর ২৩, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.