• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

সাফের আগে রোনান সুলিভানকে নিয়ে বড় সুখবর পেল বাংলাদেশ

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
অক্টোবর ১৫, ২০২৬
in খেলাধুলা
0
সাফের আগে রোনান সুলিভানকে নিয়ে বড় সুখবর পেল বাংলাদেশ

আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ফরোয়ার্ড রোনান সুলিভান। কলেজের পড়াশোনা ও ফুটবলের ব্যস্ততার কারণে তাঁর জাতীয় দলে যোগ দেওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সেই অনিশ্চয়তা কাটিয়ে গত বৃহস্পতিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) তিনি জানিয়েছেন, ‘আমি আসছি।’ বাফুফের সহসভাপতি ফাহাদ করিমও রোনানের ঢাকায় আসার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধান কোচ থমাস ডুলি শুরু থেকেই রোনানকে দলে চেয়েছিলেন। তবে যুক্তরাষ্ট্রের কলেজে পড়াশোনার কারণে তাঁর ছুটি পাওয়া নিয়ে জটিলতা ছিল। দীর্ঘ অপেক্ষার পর ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ছুটি পেয়েছেন এই তরুণ ফুটবলার। এই সময়ের মধ্যেই তাঁর বিমানের টিকিটের ব্যবস্থা করবে বাফুফে।

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছে রোনান সুলিভান পরিচিত মুখ। মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিপক্ষে ফ্রি-কিক ও হেড থেকে দুটি গোল করে বাংলাদেশকে ২-০ ব্যবধানের জয় এনে দিয়েছিলেন তিনি। ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারে পানেনকা শটে গোল করে শিরোপা জয়ের পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন রোনান। তবে ফিলাডেলফিয়ায় পড়াশোনা ও ফুটবল নিয়ে ব্যস্ত থাকায় এরপর জাতীয় দলের জার্সিতে তাঁকে আর দেখা যায়নি। এমনকি এএফসি অনূর্ধ্ব-২০ বাছাইপর্বেও তাঁকে ছাড়াই খেলতে হয়েছে বাংলাদেশকে।

রোনানের ২ বা ৩ নভেম্বর ঢাকায় পৌঁছানোর কথা। ৫ নভেম্বর উদ্বোধনী ম্যাচের আগে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কাটিয়ে এবং অল্প সময়ের অনুশীলনের মধ্যেই তিনি মাঠে নামতে পারবেন কি না, তা নিয়ে কৌতূহল রয়েছে। আগামী ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। ফিফার নিষেধাজ্ঞার কারণে নেপাল অংশ নিতে না পারায় এবার প্রতিদ্বন্দ্বিতা করবে ছয়টি দল।

‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে, ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে রয়েছে মালদ্বীপ ও পাকিস্তান। টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১৪ নভেম্বর এবং ফাইনাল ১৭ নভেম্বর। রোনানের অন্তর্ভুক্তি বাংলাদেশের আক্রমণভাগকে কতটা শক্তিশালী করে, এখন সেটিই দেখার বিষয়।

Tags: BangladeshFootballBangladeshNationalTeamdwnnRonanSullivanSAFFChampionship
ShareTweetSend

সর্বশেষ

‘উড়ন্ত গাড়ি’ উন্মোচন টেসলার, বাজারে আসতে পারে ২০২৮ সালে

মেসির নামে নতুন উদ্ভিদ, পাপড়িতে আর্জেন্টিনার পতাকার রং

বাংলাদেশি কর্মীদের জন্য থাইল্যান্ডের শ্রমবাজারে নতুন সম্ভাবনা

মর্যাদাপূর্ণ ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. ইউনূস

মেয়ের ছবি প্রকাশ করে অভিনেতা অপূর্বর আবেগঘন বার্তা

ফাইনালে ৪ রানে হেরে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

‘উড়ন্ত গাড়ি’ উন্মোচন টেসলার, বাজারে আসতে পারে ২০২৮ সালে

‘উড়ন্ত গাড়ি’ উন্মোচন টেসলার, বাজারে আসতে পারে ২০২৮ সালে

অক্টোবর ১৬, ২০২৬
মেসির নামে নতুন উদ্ভিদ, পাপড়িতে আর্জেন্টিনার পতাকার রং

মেসির নামে নতুন উদ্ভিদ, পাপড়িতে আর্জেন্টিনার পতাকার রং

অক্টোবর ১৬, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.