• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

সবচেয়ে কম তাপমাত্রা থাকতে পারে যে ২ দিন

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জানুয়ারি ৭, ২০২৬
in বাংলাদেশ
0
সবচেয়ে কম তাপমাত্রা থাকতে পারে যে ২ দিন

সারাদেশে জেঁকে বসা হাড়কাঁপানো শীত ও চলমান শৈত্যপ্রবাহ আগামী কয়েক দিনে আরও তীব্র রূপ নিতে পারে। আবহাওয়া বিশ্লেষকদের মতে, চলতি সপ্তাহের শনি ও রোববার (১০ ও ১১ জানুয়ারি) দেশজুড়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার শঙ্কা রয়েছে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড গড়তে পারে।

বুধবার (৭ জানুয়ারি) ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ এই সতর্কবার্তা দিয়েছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল থেকেই শৈত্যপ্রবাহের তীব্রতা ক্রমান্বয়ে বাড়বে। বিশেষ করে শনি ও রোববার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে পারদ ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে, যা জনজীবনে চরম দুর্ভোগ সৃষ্টি করতে পারে।

বুধবার সকালের তাপমাত্রার চিত্র তুলে ধরে এই গবেষক জানান, এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে ৭ ডিগ্রি, যশোরে ৭ দশমিক ৪ ডিগ্রি, পঞ্চগড়ে ৮ দশমিক ২ ডিগ্রি এবং রাজধানী ঢাকায় সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রিতে নামার পূর্বাভাস দেওয়া হয়েছে। তীব্র এই শীতের প্রকোপ থেকে বাঁচতে শিশু ও বৃদ্ধদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

ShareTweetSend

সর্বশেষ

খুচরা ব্যাংকিং গুটিয়ে নিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড: ব্যবসা কিনতে আলোচনায় ব্র্যাক ও সিটি ব্যাংক

রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য ও পুষ্টি সহায়তায় ৫০ লাখ ডলার দিচ্ছে দক্ষিণ কোরিয়া

ইশায়াত হত্যা: আসামিদের ডিএনএ টেস্টসহ ৩ দাবিতে কুবি শিক্ষকদের মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৩ দিন পর উদ্ধার শিশু মিমের মরদেহ

মতিউরের শিঙাড়ার স্বাদে বকুলতলা এখন ‘শিঙাড়ার মোড়’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জীববৈচিত্র্য: হুমকির মুখে ৩৪ প্রজাতির প্রাণী

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

খুচরা ব্যাংকিং গুটিয়ে নিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড: ব্যবসা কিনতে আলোচনায় ব্র্যাক ও সিটি ব্যাংক

খুচরা ব্যাংকিং গুটিয়ে নিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড: ব্যবসা কিনতে আলোচনায় ব্র্যাক ও সিটি ব্যাংক

সেপ্টেম্বর ২২, ২০২৬
রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য ও পুষ্টি সহায়তায় ৫০ লাখ ডলার দিচ্ছে দক্ষিণ কোরিয়া

রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য ও পুষ্টি সহায়তায় ৫০ লাখ ডলার দিচ্ছে দক্ষিণ কোরিয়া

সেপ্টেম্বর ২২, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.