• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

সপ্তমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
মে ১২, ২০২৫
in খেলাধুলা
0
সপ্তমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল

ঐতিহ্যবাহী ফুটবলে যেখানে ব্রাজিলকে সাফল্যের জন্য অপেক্ষা করতে হচ্ছে, সেখানে বিচ ফুটবলে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল সাম্বা সেনারা। সিশেলসে অনুষ্ঠিত ২০২৫ ফিফা বিচ সকার বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে বেলারুশকে ৪-৩ গোলে হারিয়ে রেকর্ড সপ্তমবারের মতো শিরোপা জিতেছে ব্রাজিল।

ফাইনাল ম্যাচে শুরু থেকেই দাপুটে ছিল ব্রাজিল। প্রথম পিরিয়ডে লুকাওয়ের গোলে এগিয়ে যায় তারা। তবে বেলারুশও খুব সহজে ম্যাচ ছাড়েনি। নোভিকাউয়ের গোলে সমতায় ফেরে তারা, ম্যাচ হয়ে ওঠে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

দ্বিতীয় পিরিয়ডেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় ব্রাজিল। রদ্রিগো ও কাতারিনোর পরপর দুটি গোল তাদের ৩-১ গোলের লিড এনে দেয়। তখন মনে হচ্ছিল, সহজ জয়ের পথে হাঁটছে ব্রাজিল। কিন্তু তৃতীয় ও শেষ পিরিয়ডে নাটকীয়ভাবে ঘুরে দাঁড়ায় বেলারুশ। ব্রিশটসেল এক গোল করেন ব্রাজিলের রক্ষণভাগের ভুলে, এরপর পেনাল্টি থেকে আরেকটি গোল করে ম্যাচে সমতা ফেরান।

যখন মনে হচ্ছিল ম্যাচ গড়াবে অতিরিক্ত সময়ে, তখনই দৃশ্যপটে আবির্ভাব ঘটান অধিনায়ক রদ্রিগো। মাঝমাঠ থেকে নেওয়া তাঁর দুর্দান্ত শটে বল জালে জড়ায়, আর ম্যাচের শেষ মিনিটে সেই গোলই নিশ্চিত করে ব্রাজিলের শিরোপা জয়।

রদ্রিগো শুধু ম্যাচের নায়কই নন, টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিনি জিতেছেন গোল্ডেন বল (সেরা খেলোয়াড়) ও ব্রোঞ্জ স্কোরার পুরস্কার। তাঁর নেতৃত্বে ব্রাজিলের দল এই টুর্নামেন্টে দেখিয়েছে অসাধারণ গতি, অভিজ্ঞতা এবং একাগ্রতার মিশ্রণ।

২০০৬ সালের পর এই নিয়ে সপ্তমবার বিচ ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন হলো ব্রাজিল। মাঠের ফুটবলে যেখানে লাতিন আমেরিকার ফুটবলপ্রেমীদের হতাশা পিছু ছাড়ে না, সেখানে বিচ ফুটবলে ব্রাজিল যেন এক আলোকবর্তিকা। ফুটবলে ‘বিস্ময়ের নাম’ ব্রাজিল, আর বিচ ফুটবলে তারা মানেই আধিপত্য।

ShareTweetSend

সর্বশেষ

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকরা

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

কেমোথেরাপি চলবে আরও দুই মাস, অভিনয়ে ফেরার প্রস্তুতি তানিয়া বৃষ্টির

যুক্তরাষ্ট্রে ইতিহাসে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত চার্জ দ্য অ্যাফেয়ার্স তৃষিতা মওলা!

১০ বছর পর আবার আসছে এভয়েড রাফার দ্বিতীয় অ্যালবাম ‘এতো বোকা কেন তুমি’!

চুল পাকার পেছনে লুকিয়ে আছে ক্যানসার প্রতিরোধের রহস্য!

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকরা

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার, কিশোরদের নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকরা

অক্টোবর ৪, ২০২৬
না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

অক্টোবর ৪, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.