• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

রোহিঙ্গা সংকট সমাধান থেকে বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুলাই ১৮, ২০২৬
in আন্তর্জাতিক
0
রোহিঙ্গা সংকট সমাধান থেকে বাণিজ্য সম্প্রসারণ, বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রাকে আরও গতিশীল করতে বাণিজ্য, বিনিয়োগ, প্রযুক্তি এবং অবকাঠামো খাতে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেছে চীন। একই সঙ্গে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ ও টেকসই সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেছে দেশটি। এ প্রেক্ষাপটে বাংলাদেশের জাতীয় স্বার্থে চীনের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার (১৮ জুলাই) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের পদ্মা হলে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আয়োজিত ‘Long Live Bangladesh-China Friendship’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক ঐতিহাসিক, যা সময়ের সঙ্গে আরও গভীর ও বহুমাত্রিক রূপ পেয়েছে। তিনি উল্লেখ করেন, স্বাধীনতার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দুই দেশের সম্পর্ক একটি শক্ত ভিত্তি লাভ করে এবং পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চীন সফর সেই সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যায়।

মন্ত্রী বলেন, বর্তমানে দুই দেশের সহযোগিতা শুধু রাষ্ট্রীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়; শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি এবং জনগণের পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রেও এর বিস্তৃতি ঘটেছে। বাংলাদেশের অনেক শিক্ষার্থী চীনে উচ্চশিক্ষা গ্রহণ করছেন, উদ্যোক্তারা নতুন ব্যবসার সুযোগ তৈরি করছেন এবং আধুনিক প্রযুক্তি দেশে এনে কর্মসংস্থানের ক্ষেত্র প্রসারিত করছেন। তিনি আরও বলেন, বিজ্ঞান, প্রযুক্তি ও অর্থনৈতিক উন্নয়নে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে এবং বিরোধী দলে থাকাকালেও এ যোগাযোগ অব্যাহত ছিল। তিনি জাতীয় স্বার্থে চীনের পাশাপাশি ভারত, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক স্বার্থভিত্তিক সম্পর্ক বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে চীন একটি গুরুত্বপূর্ণ অংশীদার হতে পারে। তিনি বাণিজ্য ও রপ্তানি সম্প্রসারণ, চীন-মিয়ানমার-বাংলাদেশ সড়ক যোগাযোগ উন্নয়ন এবং রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশের সঙ্গে ব্যবসা, বাণিজ্য ও বিনিয়োগ আরও সম্প্রসারণে চীন আগ্রহী। তিনি দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের পাশাপাশি রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে চীনের সমর্থন ও সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হক নান্নুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা বাংলাদেশ-চীন বন্ধুত্বকে আরও শক্তিশালী ও বহুমাত্রিক করার ওপর গুরুত্বারোপ করেন।

Tags: BangladeshChinaChinaBangladeshRelationsdwnnRohingyaCrisis
ShareTweetSend

সর্বশেষ

স্বামীর প্রথম সিনেমায় নায়িকা মেহজাবীন, নায়ক আফরান নিশো

আট মাস পর সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু, যাচ্ছেন ৭০০-এর বেশি যাত্রী

হামজার নয়, ফারহানের জার্সি চান শ্রীলঙ্কার কোচ!

৫১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ১১ ডিসেম্বর

অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের বৃহত্তম ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’

কার্ডিফ ইউনিভার্সিটির ‘৩০(আইশ) অ্যাওয়ার্ড ২০২৬’ জিতলেন বাংলাদেশি স্থপতি জিনুরাইন তাসবির শতিল

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

স্বামীর প্রথম সিনেমায় নায়িকা মেহজাবীন, নায়ক আফরান নিশো

স্বামীর প্রথম সিনেমায় নায়িকা মেহজাবীন, নায়ক আফরান নিশো

নভেম্বর ৪, ২০২৬
আট মাস পর সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু, যাচ্ছেন ৭০০-এর বেশি যাত্রী

আট মাস পর সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু, যাচ্ছেন ৭০০-এর বেশি যাত্রী

নভেম্বর ৪, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.