• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বিনোদন

যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ৬, ২০২৫
in বিনোদন
0
যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

ঢালিউডের ইতিহাসে প্রথম সুপারস্টার ও স্বপ্নের নায়ক সালমান শাহ। ক্ষণজন্মা এই অভিনেতার রহস্যজনক মৃত্যু স্তব্ধ করে দিয়েছিল পুরো জাতিকে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, মাত্র ২৫ বছর বয়সে তিনি না ফেরার দেশে চলে যান। মৃত্যুর এত বছর পরও দর্শকের হৃদয়ে আজও বেঁচে আছেন এই হার্টথ্রব নায়ক।

টেলিভিশন নাটক দিয়ে অভিনয় জীবন শুরু করলেও ১৯৯০-এর দশকে চলচ্চিত্রে অভিষেকের পর থেকেই জীবনঘনিষ্ঠ গল্প, অসাধারণ অভিনয় দক্ষতা এবং অনন্য ফ্যাশন সেন্স দিয়ে তিনি ঢালিউডে নতুন যুগের সূচনা করেন। মাত্র চার বছরের ক্যারিয়ারে অভিনয় করেন প্রায় ২৭টি ছবিতে। সোহানুর রহমান সোহানের কেয়ামত থেকে কেয়ামত (১৯৯২) ছবির মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন তিনি। প্রথম ছবিতেই ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এরপর একে একে তোমাকে চাই, স্বপ্নের ঠিকানা, অন্তরে অন্তরে, চাওয়া থেকে পাওয়া, এই ঘর এই সংসারসহ একের পর এক সুপারহিট উপহার দেন।

মৃত্যুর সময় সালমান শাহের জীবদ্দশায় ২১টি সিনেমা মুক্তি পেয়েছিল। মৃত্যুর পর আরও ৬টি সিনেমা মুক্তি পায়। এর মধ্যে বুকের ভেতর আগুন ছিল তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি। তবে এই ছবির পুরো কাজ শেষ করতে পারেননি তিনি। পরবর্তীতে গল্পের কিছু অংশ পরিবর্তন করে সালমানের চরিত্রে অভিনয় করেন ফেরদৌস আহমেদ। ছটকু আহমেদ পরিচালিত সিনেমাটি সালমানের মৃত্যুর এক বছর পর মুক্তি পায়, যেখানে তার বিপরীতে অভিনয় করেছিলেন শাবনূর।

পরিচালক ছটকু আহমেদ এক সাক্ষাৎকারে জানান, সালমান শাহের অসমাপ্ত ছবিগুলোতে অন্য নায়কদের ব্যবহার করা হলেও তিনি ভিন্ন কৌশল বেছে নিয়েছিলেন। গল্পে প্লাস্টিক সার্জারির আইডিয়া এনে নতুন চরিত্রকে যুক্ত করেছিলেন, যাতে কাহিনির ধারাবাহিকতা বজায় থাকে। তবে সিনেমাটি প্রত্যাশামতো ব্যবসা করতে পারেনি।

বুকের ভেতর আগুন ছাড়াও মৃত্যুর আগে সালমান মন মানে না ছবির কাজ অর্ধেক রেখে গিয়েছিলেন, যা পরবর্তীতে রিয়াজকে দিয়ে সম্পন্ন করা হয়। এছাড়া কে অপরাধী, তুমি শুধু তুমি এবং প্রেমের বাজিসহ আরও কয়েকটি সিনেমার শুটিং অসমাপ্ত রেখে না ফেরার দেশে চলে যান তিনি। এর মধ্যে প্রেমের বাজি অসম্পূর্ণ অবস্থাতেই থেকে যায়, যা সালমান শাহের চলচ্চিত্র যাত্রার শেষ অধ্যায় হয়ে দাঁড়ায়।

ShareTweetSend

সর্বশেষ

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক উশুতে

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

‘পাপনাশম’ নিয়ে ফিরছেন ‘সিআইডি’র সেই তিন তারকা

খুচরা ব্যাংকিং গুটিয়ে নিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড: ব্যবসা কিনতে আলোচনায় ব্র্যাক ও সিটি ব্যাংক

রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য ও পুষ্টি সহায়তায় ৫০ লাখ ডলার দিচ্ছে দক্ষিণ কোরিয়া

ইশায়াত হত্যা: আসামিদের ডিএনএ টেস্টসহ ৩ দাবিতে কুবি শিক্ষকদের মানববন্ধন

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক উশুতে

এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম পদক উশুতে

সেপ্টেম্বর ২২, ২০২৬
অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

অপ্রতিম হত্যাকাণ্ডে আসামিদের পক্ষে লড়বেন না কোনো আইনজীবী

সেপ্টেম্বর ২২, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.