ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি তার ক্লাব ইন্টার মায়ামিকে নতুন এক উপায়ে সম্মানিত করেছেন। ক্লাবটি তাদের নতুন স্টেডিয়াম ‘নু স্টেডিয়ামে’-র একটি গ্যালারির নামকরণ করেছে ‘লিওনেল মেসি স্ট্যান্ড’ নামে। রোববার (৫ এপ্রিল) এই স্ট্যান্ডের সামনে নিজের নামের গ্যালারির সম্মান জানিয়ে গোলও করেন মেসি। তবে মেজর লিগ সকারে অস্টিনের বিপক্ষে ম্যাচটি ২-২ গোলের ড্র হয়েছে।
অস্টিনের গুইলর্মে বিরো ষষ্ঠ মিনিটে গোল করে মায়ামিকে পিছিয়ে দেন। চার মিনিট পর ব্যবধান শূন্যে আনেন মেসি। ৫৩ মিনিটে জেডেন নেলসন অস্টিনকে আবারও এগিয়ে দিলে মায়ামি চাপে পড়ে যায়। শেষ পর্যন্ত ত্রাণকর্তা হন লুইস সুয়ারেজ। ৮২ মিনিটে তার গোলে সমতা ফিরে পায় মায়ামি।
পুরো ম্যাচে বল দখলে (৬১%) ও আক্রমণে (১৯টি) এগিয়ে থাকলেও জয় পায়নি মায়ামি। অন্যদিকে অস্টিন মাত্র ছয়টি আক্রমণ করলেও ম্যাচ ড্র করতে সক্ষম হয়।



