• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home আন্তর্জাতিক

মার্কিন সমঝোতায় রাজি, ইউক্রেন পাচ্ছে নতুন সামরিক সহায়তা

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
মার্চ ১৪, ২০২৫
in আন্তর্জাতিক, রাজনীতি
0
মার্কিন সমঝোতায় রাজি, ইউক্রেন পাচ্ছে নতুন সামরিক সহায়তা

মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সামরিক সহায়তা এবং গোয়েন্দা তথ্য বিনিময় পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। মস্কোর সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতি মেনে নিতে রাজি হওয়ায় ওয়াশিংটন এই সিদ্ধান্ত নেয়। স্থানীয় সময় মঙ্গলবার (১১ মার্চ) সৌদি আরবে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ নিয়ে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর এই ঘোষণা আসে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, এখন রাশিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবটি উত্থাপন করা হবে। তিনি বলেন, “পুরো বিষয়টি এখন মস্কোর হাতে। আমরা রাশিয়ার দিক থেকে দ্রুততম সময়ের মধ্যে ইতিবাচক সাড়া আশা করছি। এরপরই আসল সমঝোতার আলোচনা শুরু হবে।”

সৌদি আরবে অনুষ্ঠিত আলোচনায় ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উপস্থিত থাকলেও সরাসরি আলোচনায় অংশ নেননি। তবে যুদ্ধবিরতির প্রস্তাবকে

স্বাগত জানিয়ে তিনি বলেন, “এই চুক্তি শুধু আকাশ ও নদীপথের জন্য নয়, বরং সমগ্র যুদ্ধক্ষেত্রের জন্য প্রযোজ্য।”

প্রসঙ্গত, ২০১৪ সালে ক্রিমিয়া দখলের পর ২০২২ সালে পূর্ণ সামরিক আগ্রাসন শুরু করে রাশিয়া। বর্তমানে ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ অঞ্চল ক্রেমলিনের দখলে রয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শান্তি আলোচনার বিষয়ে প্রস্তুত থাকলেও যুদ্ধবিরতিতে সম্মতি দেননি। তিনি রাশিয়ার নিরাপত্তার স্বার্থে দীর্ঘমেয়াদি একটি চুক্তির দাবি জানিয়েছেন। সেইসঙ্গে, রাশিয়ার দখলে থাকা চারটি অঞ্চল থেকে ইউক্রেনের সম্পূর্ণভাবে সরে যাওয়ার শর্তও দিয়েছেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনার বিষয়টি বিবেচনাধীন রয়েছে। তবে এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। মার্কিন প্রশাসন রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষের সঙ্গে দ্রুত সমঝোতায় আসতে আগ্রহী বলে জানিয়েছেন মার্কো রুবিও। তিনি বলেন, “যত দিন যাচ্ছে, এই যুদ্ধের কারণে প্রাণহানির সংখ্যা বাড়ছে এবং দুই পক্ষের সাধারণ জনগণই মূলত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

এখন সবাই তাকিয়ে আছে রাশিয়ার প্রতিক্রিয়ার দিকে। যদি মস্কো ইতিবাচক সাড়া দেয়, তবে এই যুদ্ধের গতিপথে বড় ধরনের পরিবর্তন আসতে পারে।

ShareTweetSend

সর্বশেষ

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি!

‘প্রেমের ফাঁদে’ ১৩ লাখ টাকা আত্মসাৎ; মা-স্ত্রীসহ নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হঠাৎ অরিজিতের বাড়িতে আমির খান

আইসিসি থেকে সুখবর মিলল বাংলাদেশের

যুক্তরাষ্ট্রের আর্লিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সাংস্কৃতিক উৎসব ২০২৬

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

ফেব্রুয়ারি ৩, ২০২৬
এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি!

এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি!

ফেব্রুয়ারি ৩, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.