• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home অন্যান্য

ডাইনোসরের সঙ্গে পেট্রোলিয়াম বা অপরিশোধিত তেলের সম্পর্কটা কী?

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
মার্চ ২০, ২০২৬
in অন্যান্য
0
ডাইনোসরের সঙ্গে পেট্রোলিয়াম বা অপরিশোধিত তেলের সম্পর্কটা কী?

অপরিশোধিত তেল বা পেট্রোলিয়াম বর্তমান বিশ্বের অন্যতম চালিকাশক্তি। অর্থনৈতিক ও ভূরাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এর গুরুত্ব অপরিসীম। তবে প্রাগৈতিহাসিক ডাইনোসরের সঙ্গে এই ‘ব্ল্যাক গোল্ড’-এর একটি মিথগত সম্পর্ক প্রচলিত আছে। ল্যাটিন ‘পেত্রা’ (পাথর) ও ‘ওলিয়াম’ (তেল) শব্দদ্বয় থেকে উদ্ভূত পেট্রোলিয়াম মূলত হাইড্রোকার্বনের মিশ্রণ যা লাখ লাখ বছর ধরে রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে তরল রূপ নিয়েছে।

প্রচলিত ধারণা অনেকেরই, অপরিশোধিত তেলের মূল উপাদান ডাইনোসরের মৃতদেহ। কারণ আধুনিক তেল মজুদের প্রায় ৭০ শতাংশ গঠিত হয়েছে মেসোজোয়িক যুগে—২৫ কোটি ২০ লাখ থেকে ৬ কোটি ৬০ লাখ বছর আগে। ট্রায়াসিক, জুরাসিক ও ক্রিটেসিয়াসে বিভক্ত এই সময়কাল সরীসৃপের যুগ নামে পরিচিত, যেখানে ডাইনোসরদের বিস্তার ছিল চরম পর্যায়ে। তাই তেলের উৎপত্তি সময়কাল ও ডাইনোসরের যুগ প্রায় একই হওয়ায় এ ধারণার জন্ম।

তবে বিজ্ঞান ভিন্ন কথা বলে। ভূ-গর্ভস্থ তেলের মূল উৎস আসলে কোটি কোটি ক্ষুদ্র শৈবাল ও প্ল্যাঙ্কটন। সমুদ্র ও হ্রদের তলদেশে জমে থাকা এসব অতি ক্ষুদ্র প্রাণী ও উদ্ভিদ পচনের মধ্য দিয়ে কালক্রমে সৃষ্টি করে কেরোজেন। পরে তাপ ও চাপের প্রভাবে তা হাইড্রোকার্বন চেইনে রূপ নেয়। পাশাপাশি প্রাচীন বনাঞ্চলের জৈব পদার্থ থেকেও খনিজ তেলের সৃষ্টি হতে পারে।

তবে ডাইনোসরদের ভূমিকা পুরোপুরি উড়িয়েও দেওয়া যায় না। তাদের দেহের জৈব উপাদানের কিছু অংশ রাসায়নিক প্রক্রিয়ায় আজকের খনিজ তেলের অতি ক্ষুদ্র অংশ তৈরি করেছে। কিন্তু বিশাল আকারের তেলভাণ্ডারের মূল বা প্রাচীন উপাদান হিসেবে ডাইনোসরকে দায়ী করা বৈজ্ঞানিকভাবে সঠিক নয়। বরং ক্ষুদ্র জলজ প্রাণী ও উদ্ভিদই এই শক্তির উৎসের প্রধান কারিগর।

ShareTweetSend

সর্বশেষ

সমুদ্রের তলদেশে সৌরবিদ্যুৎ উৎপাদনে নতুন যুগ: সফলতা পেলেন চীনের গবেষকরা

রূপকথার ‘প্রাণভোমরা’ এবার আইস্ক্রিনে, তৌসিফের সঙ্গে নতুন মুখ

পাকিস্তান-বাংলাদেশ-শ্রীলঙ্কা ত্রিদেশীয় সিরিজের সূচি প্রকাশ

১৬ বছরের অপেক্ষা ঘুচিয়ে এবার স্বর্ণ জিততে মরিয়া লিটনরা

২ বছরে রুপির বিপরীতে টাকার ১১.৬ শতাংশ উত্থান

পানির নিচে সৌরবিদ্যুৎ! চিনের অভূতপূর্ব সাফল্য

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

সমুদ্রের তলদেশে সৌরবিদ্যুৎ উৎপাদনে নতুন যুগ: সফলতা পেলেন চীনের গবেষকরা

সমুদ্রের তলদেশে সৌরবিদ্যুৎ উৎপাদনে নতুন যুগ: সফলতা পেলেন চীনের গবেষকরা

সেপ্টেম্বর ২৩, ২০২৬
রূপকথার ‘প্রাণভোমরা’ এবার আইস্ক্রিনে, তৌসিফের সঙ্গে নতুন মুখ

রূপকথার ‘প্রাণভোমরা’ এবার আইস্ক্রিনে, তৌসিফের সঙ্গে নতুন মুখ

সেপ্টেম্বর ২৩, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.