যেকোনো মানসিক সংকটে মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন হয় একটু সহানুভূতি, সঠিক মনোযোগ এবং যত্নশীল সমর্থন। সম্প্রতি ‘লিভিং উইথ ওয়েলনেস’ সফলভাবে আয়োজন করল একদিনের “সাইকোলজিক্যাল ফার্স্ট এইড (PFA)” ট্রেনিং ওয়ার্কশপ।
এই বিশেষ কর্মশালার মূল উদ্দেশ্য ছিল সংকটের মুহূর্তে কীভাবে নৈতিক ও মানবিক দৃষ্টিভঙ্গি থেকে একজন মানুষকে মানসিক সহায়তা দেওয়া যায় তা শেখানো। অংশগ্রহণকারীরা হাতে-কলমে অনুশীলন, পারস্পরিক আলোচনা এবং বাস্তব জীবনের নানা উদাহরণের মাধ্যমে গভীরভাবে শেখার সুযোগ পেয়েছেন। এতে উঠে এসেছে কীভাবে সহানুভূতির সাথে কারও কথা শোনা যায়, সঠিক যত্নের সাথে সাড়া দেওয়া যায় এবং প্রয়োজনে উপযুক্ত সহায়তার সাথে মানুষকে যুক্ত করা যায়।
ওয়ার্কশপটি পরিচালনা করেন মাহমুদা মাহমুদা। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ পুরো আয়োজনটিকে অর্থবহ ও প্রাণবন্ত করে তোলে। অনেক সময় শুধু কারো পাশে থাকা, মনোযোগ দিয়ে কথা শোনা আর যত্ন নিয়ে সাড়া দেওয়াই একজন মানুষের জীবনে বড় পরিবর্তন এনে দিতে পারে। মানসিক স্বাস্থ্য সচেতনতায় এমন উদ্যোগ সত্যি প্রশংসনীয়।



