যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় আগামী মে মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বাংলা সাহিত্য উৎসব ২০২৬’। উত্তর আমেরিকায় বাংলা ভাষা ও সংস্কৃতির এই আয়োজনকে ঘিরে লেখক ও পাঠকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। এবারের উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে থাকছেন জনপ্রিয় কথাসাহিত্যিক সাদাত হোসাইন।
আয়োজক কমিটি জানিয়েছে, উৎসবের বিশেষ পর্বে লেখক সাদাত হোসাইন সরাসরি পাঠকদের মুখোমুখি হবেন। এই প্রশ্নোত্তর পর্বে উপস্থিত দর্শক ও পাঠকরা লেখকের সৃজনশীল কাজ, সাহিত্য ভাবনা এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। এটি মূলত লেখক ও পাঠকদের মধ্যে একটি হৃদ্যতাপূর্ণ সেতুবন্ধন তৈরির উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানটি আগামী ২৯ ও ৩০ মে (২০২৬) ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় (2800 Eisenhower Avenue, Alexandria, VA 22314) অনুষ্ঠিত হবে। উৎসবের বিস্তারিত তথ্য এবং নিবন্ধনের জন্য নির্দিষ্ট লিংকে যোগাযোগ করতে পাঠকদের অনুরোধ জানানো হয়েছে। দুই দিনব্যাপী এই আয়োজনে সাহিত্য আলোচনার পাশাপাশি বাঙালির হাজার বছরের সংস্কৃতি উদযাপনের বিশেষ ব্যবস্থা থাকছে।



