• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home বাংলাদেশ

ভারত-পাকিস্তানকে ছাড়াল বাংলাদেশের পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
নভেম্বর ২৫, ২০২৬
in বাংলাদেশ
0
ভারত-পাকিস্তানকে ছাড়াল বাংলাদেশের পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি
বাংলাদেশের তৈরি পোশাকশ্রমিকদের নতুন নির্ধারিত ১৭ হাজার টাকা ন্যূনতম মাসিক মজুরি মার্কিন ডলারের হিসাবে ভারত ও পাকিস্তানের তুলনায় বেশি। বর্তমান বিনিময় হার অনুযায়ী, বাংলাদেশের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি দাঁড়াচ্ছে প্রায় ১৩৭ ডলার। অন্যদিকে, বিশ্বের অন্যতম বৃহৎ ফ্যাশন ব্র্যান্ড এইচঅ্যান্ডএমের ২০২৫ সালের সরবরাহকারী কারখানার তথ্য অনুযায়ী, ভারতে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১২৪ ডলার এবং পাকিস্তানে ১৩৫ ডলার। সে হিসাবে বাংলাদেশের নতুন মজুরি ভারতের তুলনায় ১০ দশমিক ৬ শতাংশ এবং পাকিস্তানের তুলনায় ১ দশমিক ৬ শতাংশ বেশি।

এই তুলনামূলক চিত্র উঠে এসেছে এইচঅ্যান্ডএম গ্রুপের প্রকাশিত মজুরিসংক্রান্ত তথ্য এবং বাংলাদেশের নতুন মজুরিকাঠামো থেকে। এ বিষয়ে দেশের রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তা ও এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) বলেন, পোশাকশিল্পের সামগ্রিক সক্ষমতা ও অন্যান্য দিক বিবেচনায় নতুন ঘোষিত মজুরিকাঠামো সর্বোচ্চ। আঞ্চলিক অনেক প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশ মজুরির ক্ষেত্রে এগিয়ে রয়েছে।

প্রতি ডলারের বিনিময়মূল্য ১২৪ টাকা ধরে হিসাব করলে বাংলাদেশের নতুন ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি দাঁড়ায় প্রায় ১৩৭ দশমিক ১০ ডলার। এর আগে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ছিল ১২ হাজার ৫০০ টাকা। নতুন সিদ্ধান্তে তা বেড়ে হয়েছে ১৭ হাজার টাকা। অর্থাৎ মাসিক মজুরি বেড়েছে ৪ হাজার ৫০০ টাকা বা ৩৬ শতাংশ। অন্যদিকে, এইচঅ্যান্ডএমের তথ্য অনুযায়ী, ভারতে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ১২৪ ডলার এবং পাকিস্তানে ১৩৫ ডলার। ফলে নতুন মজুরির হিসাবে বাংলাদেশ যথাক্রমে ১৩ ও ২ ডলার এগিয়ে রয়েছে।

এই তুলনার ভিত্তি হিসেবে ব্যবহার করা হয়েছে এইচঅ্যান্ডএম গ্রুপের ২০২৫ সালের ‘ওয়েজেস ইন আওয়ার সাপ্লাই চেইন’ ড্যাশবোর্ড। এতে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ আটটি গুরুত্বপূর্ণ পোশাক উৎপাদনকারী দেশের শ্রমিকদের মজুরিসংক্রান্ত তথ্য তুলে ধরা হয়েছে। ২০২৬ সালের মার্চে হালনাগাদ করা এই ড্যাশবোর্ডে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। সরবরাহকারী কারখানার শ্রমিকদের গড় মাসিক মজুরি এবং নিম্নতম মজুরির তথ্য এতে আলাদাভাবে প্রকাশ করা হয়েছে। ২০১৩ সাল থেকে এইচঅ্যান্ডএম তাদের সরাসরি সরবরাহকারী কারখানাগুলোতে শ্রমিকদের মজুরি পর্যবেক্ষণ করছে। প্রতিষ্ঠানটির ড্যাশবোর্ডে দেশভিত্তিক তথ্য স্থানীয় মুদ্রা ও মার্কিন ডলার—উভয় হিসাবেই প্রকাশ করা হয়।

তবে এই তুলনার ক্ষেত্রে সময়ের পার্থক্য বিবেচনায় রাখা জরুরি। বাংলাদেশে নতুন ১৭ হাজার টাকার মজুরি নির্ধারণ করা হয়েছে ২০২৬ সালের নভেম্বরে। অন্যদিকে, ভারত ও পাকিস্তানের ক্ষেত্রে ব্যবহৃত তথ্য ২০২৫ সালের। তাই এটি একই সময়ের তিন দেশের জাতীয় আইনগত ন্যূনতম মজুরির সরাসরি তুলনা নয়; বরং বাংলাদেশের নতুন ঘোষিত মজুরির সঙ্গে এইচঅ্যান্ডএমের সরবরাহকারী কারখানার সর্বশেষ প্রকাশিত তথ্যের তুলনা।

নতুন মজুরিকাঠামোয় তৈরি পোশাকশ্রমিকদের জন্য চারটি গ্রেড নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে গ্রেড-১-এর শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ২১ হাজার ৫০০ টাকা, গ্রেড-২-এ ২০ হাজার টাকা, গ্রেড-৩-এ ১৯ হাজার ২০০ টাকা এবং গ্রেড-৪-এ ১৭ হাজার টাকা। নতুন এই মজুরিকাঠামো আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।

নিম্নতম মজুরি বোর্ডের ছয় সদস্যের মধ্যে চারজন ১৭ হাজার টাকা এবং দুজন ১৮ হাজার টাকা ন্যূনতম মজুরির পক্ষে মত দেন। সংখ্যাগরিষ্ঠ সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী সর্বনিম্ন মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। এর আগে ২০২৩ সালের নভেম্বরে পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল, যা ওই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। নতুন সিদ্ধান্তের ফলে তিন বছরের ব্যবধানে আবারও দেশের তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি বৃদ্ধি পেল।

Tags: BangladeshEconomyBangladeshGarmentsdwnnGarmentWorkersMinimumWage
ShareTweetSend

সর্বশেষ

ডাক্তারের চেম্বার থেকে ‘আয়রনম্যান’ মঞ্চে, বাংলাদেশের রফিকুলের অসাধারণ সাফল্য

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে আরব আমিরাত, বাংলাদেশের অবস্থান ৯১তম

ভারত-পাকিস্তানকে ছাড়াল বাংলাদেশের পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি

বার্ধক্য ঠেকানো গেলে মানুষের আয়ু হতে পারে ১ হাজার ৪০০ বছর!

আইপিএলের মিনি নিলামে নাম লেখাননি মুস্তাফিজ, নিবন্ধন করেছেন ১২ বাংলাদেশি

মিস ইউনিভার্সের প্রতিযোগিতা থেকে বাদ পড়লেন বাংলাদেশের মাহি

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ডাক্তারের চেম্বার থেকে ‘আয়রনম্যান’ মঞ্চে, বাংলাদেশের রফিকুলের অসাধারণ সাফল্য

ডাক্তারের চেম্বার থেকে ‘আয়রনম্যান’ মঞ্চে, বাংলাদেশের রফিকুলের অসাধারণ সাফল্য

নভেম্বর ২৫, ২০২৬
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে আরব আমিরাত, বাংলাদেশের অবস্থান ৯১তম

বিশ্বের শক্তিশালী পাসপোর্টের তালিকায় শীর্ষে আরব আমিরাত, বাংলাদেশের অবস্থান ৯১তম

নভেম্বর ২৫, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.