• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home অন্যান্য

বিশ্বরেকর্ড, এক ব্যাগ বিক্রি হলো সাড়ে ১২১ কোটি টাকায়

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
জুলাই ১১, ২০২৫
in অন্যান্য
0
বিশ্বরেকর্ড, এক ব্যাগ বিক্রি হলো সাড়ে ১২১ কোটি টাকায়

বিশ্ববিখ্যাত ফ্যাশন আইটেম হিসেবে স্বীকৃত অভিনেত্রী জেন বারকিনের ব্যবহৃত একটি আইকনিক ব্যাগ রেকর্ডমূল্যে বিক্রি হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) ফ্রান্সের প্যারিসে নিলাম প্রতিষ্ঠান সোথবিস-এর মাধ্যমে এই ব্যাগটি ১০.০৪ মিলিয়ন ডলারে (৮৬ লাখ ইউরো) বিক্রি হয়। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ১২১ কোটি ৫৬ লাখ ৯৭ হাজার টাকা (প্রতি ডলার ১২১.৫৭ টাকা ধরে)। এটি এখন পর্যন্ত কোনো ফ্যাশন আইটেম বিক্রিতে সর্বোচ্চ মূল্যের বিশ্বরেকর্ড।

জানা যায়, ব্যাগটি অভিনেত্রী জেন বারকিনের জন্য হার্মেস নির্মাতা প্রতিষ্ঠান বিশেষভাবে তৈরি করেছিল। এই ব্যাগের পেছনে রয়েছে একটি আকর্ষণীয় ইতিহাস। ১৯৮৪ সালে এক বিমানে জেন বারকিন হার্মেসের নির্বাহী জিন-লুই দ্যুমাসের পাশে বসেছিলেন এবং তাকে জানান, একজন তরুণী মা হিসেবে তিনি এমন একটি ব্যাগ খুঁজছেন যা হবে আড়ম্বরপূর্ণ এবং ব্যবহারযোগ্য। সেই কথায় অনুপ্রাণিত হয়ে দ্যুমাস তৎক্ষণাৎ একটি আয়তাকার ব্যাগের নকশা আঁকেন, যাতে শিশুর বোতল রাখার জন্যও নির্দিষ্ট স্থান ছিল।

এরপর হার্মেস জেন বারকিনের জন্য ব্যাগটি তৈরি করে এবং পরবর্তী সময়ে এর ছোট সংস্করণ বাজারজাত করে যা “বারকিন ব্যাগ” নামে বিশ্বজুড়ে জনপ্রিয় হয়ে ওঠে। সাধারণ বারকিন ব্যাগের দামই ১০ হাজার ডলারের বেশি। তবে এই বিশেষ ব্যাগটির রয়েছে অতিরিক্ত ঐতিহাসিক ও আবেগঘন মূল্য।

ব্যাগটি প্রথম বিক্রি হয় ১৯৯৪ সালে, যখন জেন বারকিন নিজেই এটি নিলামে তোলেন ফ্রান্সের এইচআইভি/এইডস বিষয়ক দাতব্য সংস্থা সিডাকশন-এর জন্য তহবিল সংগ্রহে। এরপর ২০০০ সালে আবার একবার বিক্রি হয় এবং একজন ফরাসি সংগ্রাহক সেটি সংগ্রহ করেন।

এবারের নিলামে এটি কিনেছেন একজন জাপানি ক্রেতা, যিনি ফোনে যোগাযোগ করে ব্যক্তিগতভাবে এটি সংগ্রহ করেন। সোথবিসের ইউরোপ ও মধ্যপ্রাচ্যের হ্যান্ডব্যাগ এবং ফ্যাশন বিভাগের প্রধান অরেলি ভ্যাসি জানান, ব্যাগটি ছিল একটি ট্রাভেল ব্যাগ এবং জেন বারকিন এটি নয় বছর ধরে প্রতিদিন ব্যবহার করলেও এটি এখনো চমৎকার অবস্থায় আছে।

এই ব্যাগের গল্প এবং এর বিশাল মূল্য আজ ফ্যাশন দুনিয়ায় এক অনন্য নজির স্থাপন করেছে।

ShareTweetSend

সর্বশেষ

অভিনয়ের বাইরে নতুন পরিচয়ে মিথিলা, যোগ দিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে

আবার মুখোমুখি হবেন মেসি-রোনালদো

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শনিবার বসছে ‘পান্তা ইলিশ’ উৎসব

অনূর্ধ্ব-১৯ নারী ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানকে গুঁড়িয়ে বাংলাদেশের শুরু

রোগাক্রান্ত গরুর মাংস নিয়ে যাবার সময় দুই কসাই আটক ; ৬ মাসের কারাদণ্ড

জ্যেষ্ঠদের সম্মান জানিয়ে মঞ্চের এক পাশে বসলেন এমপি শিমুল বিশ্বাস !

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

অভিনয়ের বাইরে নতুন পরিচয়ে মিথিলা, যোগ দিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে

অভিনয়ের বাইরে নতুন পরিচয়ে মিথিলা, যোগ দিলেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে

অক্টোবর ২, ২০২৬
আবার মুখোমুখি হবেন মেসি-রোনালদো

আবার মুখোমুখি হবেন মেসি-রোনালদো

অক্টোবর ২, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.