• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

বিতর্কের পর ক্ষমা চাইলেন ইনফান্তিনো, ২১১ সদস্য সংস্থাকে ফিফার চিঠি

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
আগস্ট ৬, ২০২৬
in খেলাধুলা
0
বিতর্কের পর ক্ষমা চাইলেন ইনফান্তিনো, ২১১ সদস্য সংস্থাকে ফিফার চিঠি

বিশ্বকাপের স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির প্রস্তাবসহ সাম্প্রতিক কয়েকটি বিতর্কিত সিদ্ধান্তের বিষয়ে ভুল স্বীকার করে ২১১টি সদস্য সংস্থার কাছে ক্ষমা চেয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। মরক্কোর রাজধানী রাবাতে অনুষ্ঠিত ফিফার জরুরি বৈঠক শেষে সদস্য দেশগুলোর ফুটবল সংস্থার উদ্দেশে পাঠানো এক চিঠিতে সংস্থাটি এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে। স্প্যানিশ দৈনিক এস–এর প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা এবং বিভ্রান্তি দূর করতেই এই বৈঠকের আয়োজন করা হয়।

চিঠিতে জানানো হয়, বৈঠকের শুরুতে সফলভাবে বিশ্বকাপ আয়োজনের জন্য ফিফা প্রশাসনের প্রশংসা করা হয়। পাশাপাশি ফিফার সাধারণ সম্পাদক এবং বোর্ড সদস্যরা জিয়ান্নি ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন। তারা উল্লেখ করেন, ইনফান্তিনোই ২১১টি সদস্য সংস্থার ভোটে নির্বাচিত একমাত্র সভাপতি এবং তার নেতৃত্বে ফুটবলের উন্নয়নে ফিফা প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। একই সঙ্গে ইনফান্তিনোও তার ভিশন বাস্তবায়নে প্রশাসনের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন।

ফিফা আরও জানায়, রাবাতের বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলো সংস্থার সুশাসনকে আরও শক্তিশালী করবে এবং সদস্য সংস্থাগুলোর আস্থা পুনরুদ্ধারে সহায়ক হবে। ভবিষ্যতের বড় টুর্নামেন্ট ও চ্যালেঞ্জ মোকাবিলায় স্বচ্ছতা, জবাবদিহি এবং পেশাদারিত্ব বজায় রেখে কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়।

বিশ্বকাপের স্বত্ব বিক্রির প্রস্তাব প্রসঙ্গে ফিফা স্বীকার করেছে, নতুন প্রকল্প প্রণয়নের ক্ষেত্রে কিছু ভুল হয়েছে। বিশেষ করে ফিফা কাউন্সিল ও সদস্য সংস্থাগুলোকে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেকে বাদ দেওয়ার বিষয়টি কখনোই উদ্দেশ্য ছিল না। পাশাপাশি বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশ পাওয়ার পর পরিস্থিতি যেভাবে সামাল দেওয়া হয়েছে, সেখানেও ত্রুটি ছিল বলে স্বীকার করেছে সংস্থাটি। এসব অনিচ্ছাকৃত ভুলের জন্য সদস্য সংস্থাগুলোর কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাওয়া হয়েছে।

তবে একই সঙ্গে ফিফা কঠোর বার্তাও দিয়েছে। চিঠিতে বলা হয়েছে, যেহেতু বিতর্কিত প্রস্তাবটি ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে, তাই ভবিষ্যতে ফিফার সুনাম, সুশাসন ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার ক্ষতি হয়—এমন কোনো পরিস্থিতি মেনে নেওয়া হবে না। সংস্থার ভাবমূর্তি রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

চিঠির শেষাংশে ফিফার সাধারণ সম্পাদক মাতিয়াস গ্রাফস্ট্রম বলেন, প্রতিটি অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য শিক্ষা হয়ে থাকে। সেই শিক্ষা কাজে লাগিয়ে ফিফা ফরোয়ার্ড প্রোগ্রামের মাধ্যমে সদস্য সংস্থা, কনফেডারেশন ও আঞ্চলিক ফুটবল সংস্থাগুলোর উন্নয়নে আরও কার্যকরভাবে কাজ করবে ফিফা। পাশাপাশি সদস্যদের যেকোনো প্রশ্ন বা উদ্বেগের জবাব দিতেও সংস্থাটি প্রস্তুত রয়েছে।

Tags: dwnnFIFAFIFAGovernanceFootballNewsGianniInfantinoWorldCup
ShareTweetSend

সর্বশেষ

ঢাকার সড়কে ৫০০ চীনা ইলেকট্রিক বাস: গণপরিবহনে নতুন যুগের সূচনা

মিরপুরে ১৫ মিনিটের ব্যবধানে দুটি বাসে আগুন

২০ বছরের সম্পর্কের ইতি, এমবাপ্পের আবেগঘন বার্তা

‘ছিঁড়ে ফেলা হলো’ আরেকটি ‘অপ্রতীম ফুল’

এক শতাব্দী পর নতুন বিড়ালের সন্ধান, শরীরে চিতাবাঘের মতো ছোপ

মস্তিষ্কের সংকেত শনাক্তকরণ প্রযুক্তি অধিগ্রহণ করল অ্যাপল

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ঢাকার সড়কে ৫০০ চীনা ইলেকট্রিক বাস: গণপরিবহনে নতুন যুগের সূচনা

ঢাকার সড়কে ৫০০ চীনা ইলেকট্রিক বাস: গণপরিবহনে নতুন যুগের সূচনা

সেপ্টেম্বর ২০, ২০২৬
মিরপুরে ১৫ মিনিটের ব্যবধানে দুটি বাসে আগুন

মিরপুরে ১৫ মিনিটের ব্যবধানে দুটি বাসে আগুন

সেপ্টেম্বর ২০, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.