
যুক্তরাষ্ট্রের চাঞ্চল্যকর এক হত্যা মামলায় নতুন মোড় এসেছে। ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রায়ান থম্পসনকে গুলি করে হত্যার ঘটনায় নিজের দোষ স্বীকার করেছেন লুইজি মাঙ্গিওনে। শুক্রবার ফেডারেল আদালতে দুটি স্টকিং বা নজরদারির অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর তিনি নিজেই বিচারকের সামনে এই ভয়াবহ হত্যাকাণ্ডের পেছনের কারণ তুলে ধরেন।
আদালতে দেওয়া বক্তব্যে মাঙ্গিওনে জানান, দীর্ঘদিন ধরে পিঠের মারাত্মক ব্যথায় তিনি তীব্র কষ্ট ভোগ করছিলেন। এরপর তিনি জানতে পারেন যে নিউইয়র্ক সিটিতে একটি বিনিয়োগকারী সম্মেলনের আয়োজন করতে যাচ্ছে ইউনাইটেডহেলথ। ৫০ মিলিয়ন ডলারের বেশি পুঁজির একজন বিনিয়োগকারী সেজে তিনি কোম্পানিকে ইমেইল করে ওই সম্মেলনের সঠিক অবস্থান জেনে নেন।
নিজের অপরাধের কথা স্বীকার করে তিনি আরও বলেন, ব্রায়ান থম্পসনকে হত্যার উদ্দেশ্যেই তিনি নিউইয়র্কে গিয়েছিলেন এবং তাকে পেছন থেকে গুলি করেছিলেন। আদালতে মাঙ্গিওনে স্পষ্ট ভাষায় স্বীকার করেন যে তিনি সম্পূর্ণ জেনেশুনেই এই বেআইনি কাজটি করেছিলেন। এই চাঞ্চল্যকর স্বীকারোক্তি পুরো দেশজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


