আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ‘ETHNC’ ঢাকার সেন্ট্রপয়েন্ট শপিং মলে তাদের প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে আত্মপ্রকাশ করেছে। প্রায় ৭,৬৯৬ বর্গফুট আয়তনের এই বিশাল স্টোরটিতে আধুনিক ডিজাইন ও আকর্ষণীয় প্রিন্টের ট্রেন্ডি পোশাকের সমাহার রাখা হয়েছে। এর ফলে দেশের ফ্যাশনপ্রেমীরা এখন আরও বৈচিত্র্যময় ও ট্রেন্ডি পোশাকের অভিজ্ঞতা লাভ করতে পারবেন।
রেনেসাঁ ডেকোর লিমিটেডের (Renaissance Decor Limited) সাথে অংশীদারিত্বের ভিত্তিতে ব্র্যান্ডটি বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। ফিজিক্যাল স্টোরের পাশাপাশি তারা একটি ই-কমার্স বা অনলাইন শপিং প্ল্যাটফর্মও চালু করেছে, যার মাধ্যমে ক্রেতারা ঘরে বসেই সহজে কেনাকাটা করতে পারবেন।
বাংলাদেশের ফ্যাশন মার্কেটে নিজেদের উপস্থিতি আরও সুদৃঢ় করতে ব্র্যান্ডটি পরিকল্পনা হাতে নিয়েছে। ভবিষ্যতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আরও অন্তত তিনটি নতুন শপিং আউটলেট বা স্টোর চালুর পরিকল্পনা রয়েছে তাদের, যা দেশের রিটেল ফ্যাশন শিল্পে নতুন মাত্রা যোগ করবে।



