• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home শিক্ষা

পাবিপ্রবিতে ১৬ তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড-২০২৭ অনুষ্ঠিত

Pabna CorrespondentbyPabna Correspondent
নভেম্বর ১, ২০২৬
in শিক্ষা
0
পাবিপ্রবিতে ১৬ তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড-২০২৭ অনুষ্ঠিত

পাবনা প্রতিনিধি

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড-২০২৭’ আঞ্চলিক রাউন্ডের প্রাথমিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অতিথীরা জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর পায়রা উড়িয়ে অলিম্পিয়াডের প্রথম পর্বের উদ্বোধন ঘোষণা করা হয়। এ সময় শিক্ষার্থীদের শপথ পাঠ করানো হয়।

এরপর শিক্ষক- শিক্ষার্থী অংশগ্রহণকারী বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

সকালের প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান এবং বিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. কামরুজ্জামান খান। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মোফাজ্জাল হোসেন।

এদিকে দুপুরে মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজক কমিটির আহবায়ক রতন কুমার পালের সভাপতিত্বে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা: শামীম।

উপাচার্য তার বক্তব্যে বলেন, কেমিস্ট্রি অলিম্পিয়াড তরুণ শিক্ষার্থীদের জন্য যে সুযোগ নিয়ে এসেছে তাতে নিজের চিন্তা বিস্তৃত করার মাধ্যমে অজানাকে জানার একটা প্ল্যাটফর্ম, নিজের সম্ভাবনাকে আবিষ্কার করার উপলক্ষ। সমস্যাকে সমাধান করা, প্রশ্ন করতে শেখার প্ল্যাটফর্ম। এ ধরনের প্রতিযোগিতা থেকে আন্তর্জাতিক জ্ঞান অর্জিত হতে পারে, ভবিষ্যতের জ্ঞানের মানদন্ড অর্জিত হতে পারে। ভবিষ্যৎ উচ্চ শিক্ষার জন্য সমৃদ্ধ অভিজ্ঞতার একটা বড় সুযোগ হতে পারে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ব্যক্তিগত সাফল্যের স্বপ্ন দেখবে না। জ্ঞানের প্রকৃত মর্যাদা নিহিত আছে মানুষের জীবনকে উন্নত করার মাধ্যমে। জ্ঞানকে দায়িত্বশীল কাজে ব্যবহার করতে হবে। শেখার আনন্দকে হারিয়ে ফেলা যাবে না। প্রকৃত সাফল্য নির্ভর করে তুমি কতটা শিখছো, নতুন কতটা চিন্তা করতে পারছো, অর্জিত জ্ঞান দিয়ে মানুষের জন্য ইতিবাচক পরিবর্তন করার মাধ্যমেই প্রকৃত সাফল্য নির্ভর করে।

উপাচার্য আয়োজকদের উদ্দেশ্যে বলেন, শহর ও গ্রামের শিক্ষার্থীদের মধ্যে যে বৈষম্য আছে, সেই বৈষম্য দূর করতে হবে। সবাই যাতে এ ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে, সে ব্যবস্থা নিতে হবে। গ্রামের শিক্ষার্থীদের সব ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে যাবে।

এ সময় আরও বক্তব্য দেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ শামীম আহসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোফাজ্জল হোসেন ও রতন কুমার পাল।

শেষে অলিম্পিয়াড প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Tags: BangladeshChemistryOlympiadChemistryOlympiad2027dwnnPabnaUniversityPUST
ShareTweetSend

সর্বশেষ

সেন্টমার্টিনে আজ থেকে শুরু হচ্ছে না জাহাজ চলাচল

পাবিপ্রবিতে ১৬ তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড-২০২৭ অনুষ্ঠিত

দৃষ্টিপ্রতিবন্ধকতা জয় করে এইচএসসিতে জিপিএ-৫ পেলেন মৌমি

হাত নেই, তবুও হার মানেনি রাব্বি, পা দিয়ে লিখে আবারও জিপিএ-৫ অর্জন

প্রথমবার মানবদেহে এআই-নকশা করা ভাইরাস প্রয়োগ করলেন বিজ্ঞানীরা

বাবাকে হারিয়ে থেমেছিল পড়াশোনা, ৫২ বছর বয়সে এইচএসসিতে সাফল্য

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

সেন্টমার্টিনে আজ থেকে শুরু হচ্ছে না জাহাজ চলাচল

সেন্টমার্টিনে আজ থেকে শুরু হচ্ছে না জাহাজ চলাচল

নভেম্বর ১, ২০২৬
পাবিপ্রবিতে ১৬ তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড-২০২৭ অনুষ্ঠিত

পাবিপ্রবিতে ১৬ তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড-২০২৭ অনুষ্ঠিত

নভেম্বর ১, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.