সাফ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বড় ব্যবধানে হারল বাংলাদেশ। ভারতের কাছে ৩–০ গোলে পরাজিত হয় সাবিনা-রূপনাদের দল। ভারতের হয়ে গোল তিনটি করেন পিয়ারি, লিন্ডা ও মালাভিকা। পুরো ম্যাচেই বাংলাদেশ ছন্নছাড়া ফুটবল খেলে; নিজেরা তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি, উল্টো বারবার ভারতকে সুযোগ দিয়েছে। এই হারের ফলে গ্রুপ ‘বি’ তে রানার্সআপ হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। সেখানে তাদের মুখোমুখি হতে হবে টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল নেপালের। প্রসঙ্গত, সাফের গত সাত আসরের মধ্যে ছয়বার ফাইনাল খেলা নেপাল এবারও শিরোপার দাবিদার।



