• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home খেলাধুলা

পাল্টে গেল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি

ডেস্ক রিপোর্টbyডেস্ক রিপোর্ট
সেপ্টেম্বর ২৯, ২০২৫
in খেলাধুলা
0
পাল্টে গেল বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি

আগামী মাসে ঢাকায় বসছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আসর। ওয়ানডে দিয়ে শুরু হয়ে টি-টোয়েন্টি দিয়ে শেষ হবে এই লড়াই। তবে নতুন সূচিতে কিছু পরিবর্তন এসেছে, বিশেষ করে টি-টোয়েন্টি ম্যাচগুলোতে।

১৮ অক্টোবর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে মাঠে নামবে দুই দল। সিরিজের বাকি দুটি ওয়ানডেও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ২০ ও ২৩ অক্টোবর। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়।

এরপর সিরিজ গড়াবে চট্টগ্রামে। নতুন সূচি অনুযায়ী, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ২৬, ২৮ ও ৩১ অক্টোবর। ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬টায়।

আসন্ন সিরিজকে ঘিরে বাড়তি গুরুত্ব রয়েছে দুই দলের কাছেই। কারণ ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেখানে অংশ নেবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। তাই এই সিরিজকে শেষ মুহূর্তের প্রস্তুতির অন্যতম মঞ্চ হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশের সাম্প্রতিক ক্যারিবিয়ান সফরের স্মৃতিও এখনো তরতাজা। ২০২৪ সালের ডিসেম্বর-জানুয়ারিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতেই হোয়াইটওয়াশ করেছিল টাইগাররা। যদিও ওয়ানডে সিরিজে হোঁচট খেতে হয়েছিল এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছিল ১-১ সমতায়।

তাই ঘরের মাঠে এবারকার সিরিজ হয়ে উঠতে পারে প্রতিশোধ ও প্রমাণের লড়াই—যেখানে আসন্ন বিশ্বকাপের আগে নিজেদের শক্তি যাচাইয়ের সুযোগ পাচ্ছে উভয় দলই।

ShareTweetSend

সর্বশেষ

ফুটবল মাঠে অদ্ভূতকাণ্ড, চুল টেনে ২ লাল কার্ড

এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হতে যাচ্ছেন তামিম!

পাবনার হেমায়েতপুর অভিযানের পরও থামছে না ড্রেজারে মাটি কাটা, ঝুঁকিতে বসতবাড়ি-কৃষিজমি

নিখোঁজ ব্যাক্তিদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন

চূড়ান্ত হয়ে গেল কার হাতে যাচ্ছে ব্যালন ডি’অর

ব্লিচিং পাউডার, জেল ও পামওয়েল দিয়ে তৈরি হচ্ছিল নকল দুধ ; লাখ টাকা জরিমানা

সর্বাধিক পাঠিত

  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • যুক্তরাষ্ট্রে আবারও জয়ী বাংলাদেশি বংশোদ্ভূত রেএ নাইহাল।

    0 shares
    Share 0 Tweet 0
  • ডালাসে তিন বাংলাদেশি বোনের ফুড ট্রাক ‘Lajawaab’

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: [email protected]
Websites: https://dwnn.tv/

Recent News

ফুটবল মাঠে অদ্ভূতকাণ্ড, চুল টেনে ২ লাল কার্ড

ফুটবল মাঠে অদ্ভূতকাণ্ড, চুল টেনে ২ লাল কার্ড

সেপ্টেম্বর ২৯, ২০২৬
এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হতে যাচ্ছেন তামিম!

এবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হতে যাচ্ছেন তামিম!

সেপ্টেম্বর ২৯, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.