• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home ব্যবসা

পহেলা মে থেকে সারা দেশে ডিম-মুরগির খামার বন্ধ

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
এপ্রিল ১৮, ২০২৫
in ব্যবসা
0
পহেলা মে থেকে সারা দেশে ডিম-মুরগির খামার বন্ধ

বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) ঘোষণা দিয়েছে, আগামী ১ মে থেকে সারা দেশে ডিম ও মুরগি উৎপাদনকারী সব খামার বন্ধ থাকবে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি মো. সুমন হাওলাদার এই সিদ্ধান্তের কথা জানান।

বিবৃতিতে সুমন হাওলাদার অভিযোগ করেন, দেশজুড়ে প্রান্তিক খামারিরা ভয়াবহ লোকসানের মুখে পড়েছেন। গত দুই মাসে ডিম ও মুরগি খাতে মোট ১ হাজার ২৬০ কোটি টাকার লোকসান হয়েছে। রমজান ও ঈদের মৌসুমেও প্রতিদিন ২০ লাখ কেজি মুরগি উৎপাদন করে প্রতি কেজিতে ৩০ টাকা লোকসান গুণতে হয়েছে, যার ফলে এক মাসেই ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯০০ কোটি টাকা। একই সময় দৈনিক উৎপাদিত ৪ কোটি ডিমের মধ্যে প্রান্তিক খামারিরা ৩ কোটি ডিম উৎপাদন করেন, যেখানে প্রতি ডিমে ২ টাকা লোকসান হওয়ায় মোট ক্ষতি হয় ৩৬০ কোটি টাকা।

তিনি আরও বলেন, সরকারের নীরব ভূমিকার সুযোগে কিছু কর্পোরেট কোম্পানি পুরো পোল্ট্রি খাত দখলের ষড়যন্ত্রে নেমেছে। ফিড, বাচ্চা, ওষুধের পাশাপাশি এখন ডিম ও মুরগির বাজারও নিয়ন্ত্রণ করছে তারা। কৃত্রিম সংকট তৈরি করে প্রান্তিক খামারিদের ‘কন্ট্রাক্ট ফার্মিং’ এর মাধ্যমে দাসত্বে ঠেলে দেওয়া হচ্ছে।

বিপিএর পক্ষ থেকে জানানো হয়, আমরা কর্পোরেট দাসত্ব মানব না। যতদিন না সরকার সিন্ডিকেট ভেঙে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে, ততদিন পর্যন্ত খামার বন্ধের কর্মসূচি অব্যাহত থাকবে।

কর্পোরেট কারচুপির উদাহরণ টেনে সুমন হাওলাদার বলেন, ঈদের আগে কর্পোরেট কোম্পানিগুলো ২৮-৩০ টাকায় উৎপাদিত বাচ্চা ৭০-৮০ টাকায় বিক্রি করেছে। এখন সেই বাচ্চা ৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লারের উৎপাদন খরচ প্রতি কেজি ১৬০-১৭০ টাকা হলেও বাজারে বিক্রি হচ্ছে ১২০-১২৫ টাকায়। ডিমের ক্ষেত্রেও উৎপাদন খরচ ১০-১০.৫০ টাকা হলেও বাজারে বিক্রি হচ্ছে ৮-৮.৫০ টাকায়। বাজার মূলত কর্পোরেটের নিয়ন্ত্রণে, যার ফলে খামারিরা ন্যায্য মূল্য পাচ্ছেন না।

বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন ১০ দফা দাবি উত্থাপন করেছে: ১. পোল্ট্রি পণ্যের জন্য জাতীয় মূল্যনিয়ন্ত্রণ নীতিমালা ও নির্ধারণ কমিটি গঠন। ২. কন্ট্রাক্ট ফার্মিং নিষিদ্ধে কঠোর আইন প্রণয়ন। ৩. পোল্ট্রি বাজার রেগুলেটরি অথরিটি গঠন। ৪. ক্ষতিগ্রস্ত খামারিদের জন্য পুনর্বাসন প্যাকেজ ঘোষণা। ৫. খামারিদের রেজিস্ট্রেশন ও আইডি কার্ড প্রদান। ৬. কোম্পানিগুলোকে কেবল কাঁচামাল উৎপাদনে সীমাবদ্ধ রাখা। ৭. কন্ট্রাক্ট ফার্মিং এবং কোম্পানির খামার নিষিদ্ধ করা। ৮. কেজি ভিত্তিক ডিম ও মুরগি বিক্রির নীতিমালা প্রণয়ন। ৯. ডিম ও মুরগির রপ্তানির সুযোগ বৃদ্ধি। ১০. পূর্ণাঙ্গ ‘পোল্ট্রি উন্নয়ন বোর্ড’ গঠন।

বিপিএ জানায়, এসব দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।

ShareTweetSend

সর্বশেষ

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি!

‘প্রেমের ফাঁদে’ ১৩ লাখ টাকা আত্মসাৎ; মা-স্ত্রীসহ নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হঠাৎ অরিজিতের বাড়িতে আমির খান

আইসিসি থেকে সুখবর মিলল বাংলাদেশের

যুক্তরাষ্ট্রের আর্লিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সাংস্কৃতিক উৎসব ২০২৬

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

ফেব্রুয়ারি ৩, ২০২৬
এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি!

এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি!

ফেব্রুয়ারি ৩, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.