• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home রাজনীতি

দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
জানুয়ারি ২১, ২০২৫
in রাজনীতি
0
AB_Party

সারা দেশে সংগঠন বিস্তার ও জাতীয় নির্বাচনের প্রস্তুতির জন্য দলের নেতাদের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। আজ সোমবার রাজধানীর পল্টনে একটি মিলনায়তনে দলটির নবনির্বাচিত জাতীয় নির্বাহী পরিষদের প্রথম সভায় তিনি এই আহ্বান জানান।

এবি পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে সভার কথা জানানো হয়েছে। সভায় মজিবুর রহমান বলেন, ‘গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে এবি পার্টি গঠনতন্ত্র মেনে নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়েছে। দল হিসেবে এবি পার্টি দেশের স্বার্থে জাতীয় ঐক্য ধরে রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে, এটা আমাদের স্বপ্ন ও অঙ্গীকার।’

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন কাউন্সিলের কার্যবিবরণী পর্যালোচনা উপস্থাপন করেন। এতে আলোচনায় অংশ নেন আব্দুল ওহাব মিনার, জাহাঙ্গীর কাসেম, আমিনুল ইসলাম ও শাহাদাতুল্লাহ। কার্যবিবরণীর ওপর পর্যালোচনাগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

সভায় কাউন্সিলের আয় ও ব্যয় পর্যালোচনার জন্য হিসাব উপস্থাপন করেন অর্থ সম্পাদক আমিনুল ইসলাম। আয়-ব্যয় পর্যালোচনা শেষে পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান বিভিন্ন সম্পাদকীয় পদের জন্য সভায় প্রস্তাব উপস্থাপন করেন। এ সময় সংগঠন বিস্তার, আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন, প্রবাসী সংগঠন, বিভাগ-ওয়ারী কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা সাপেক্ষে ৭ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ৮ জন সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় পদে দায়িত্ব বণ্টনের সিদ্ধান্ত হয়। নির্বাচন কমিটির প্রতিবেদন আগামী ২ দিনের মধ্যে জাতীয় নির্বাহী পরিষদে উপস্থাপনের জন্য কমিটিকে অনুরোধ জানানো হয়।

Tags: এবি পার্টিজাতীয় নির্বাচন
ShareTweetSend

সর্বশেষ

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি!

‘প্রেমের ফাঁদে’ ১৩ লাখ টাকা আত্মসাৎ; মা-স্ত্রীসহ নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হঠাৎ অরিজিতের বাড়িতে আমির খান

আইসিসি থেকে সুখবর মিলল বাংলাদেশের

যুক্তরাষ্ট্রের আর্লিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সাংস্কৃতিক উৎসব ২০২৬

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

ফেব্রুয়ারি ৩, ২০২৬
এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি!

এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি!

ফেব্রুয়ারি ৩, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.