ঢাকা ও চট্টগ্রামের মধ্যে যাতায়াত সহজ করতে এবং মহাসড়কের দীর্ঘদিনের যানজট নিরসনে যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত একটি এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এক বৈঠকে এই পরিকল্পনার কথা জানান।
সীতাকুণ্ডের সুশীল সমাজের প্রতিনিধিদলের সাথে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। সীতাকুণ্ড এলাকার যানজট নিরসন ও যোগাযোগ ব্যবস্থার মানোন্নয়নে বিকল্প পদক্ষেপ হিসেবে প্রতিনিধিদলটি একটি উপকূলীয় মেরিন ড্রাইভ এবং সীতাকুণ্ডের ওপর দিয়ে একটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের প্রস্তাব উপস্থাপন করে।
বৈঠককালে প্রতিনিধিদলের সদস্যরা সীতাকুণ্ডের স্থানীয় নানা সমস্যা ও দাবির কথা উল্লেখ করে দ্রুত সরকারি পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানিয়ে একটি স্মারকলিপিও প্রদান করেন। এই মেগা এক্সপ্রেসওয়ে প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানী ঢাকার সাথে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের যোগাযোগব্যবস্থায় এক নতুন যুগের সূচনা হবে এবং যাতায়াতের সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে।



