• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
dwnn.tv
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত
No Result
View All Result
dwnn.tv
No Result
View All Result
Home প্রবাসী

ঢাকায় বসছে প্রবাসীদের সবচেয়ে বড় মিলনমেলা, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এনআরবি গ্লোবাল কনভেনশন।

ডেস্ক রিপোর্ট by ডেস্ক রিপোর্ট
ডিসেম্বর ৯, ২০২৫
in প্রবাসী, বাংলাদেশ
0
ঢাকায় বসছে প্রবাসীদের সবচেয়ে বড় মিলনমেলা, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এনআরবি গ্লোবাল কনভেনশন।

আগামী ৩০ ডিসেম্বর বনানীর ঢাকা শেরাটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের সবচেয়ে বড় মিলনমেলা— ‘এনআরবি গ্লোবাল কনভেনশন’। বিশ্বের প্রায় ২৫টি দেশ থেকে প্রবাসী উদ্যোক্তা, ব্যবসায়ী, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং আইটি প্রফেশনালসহ বহু পেশার বিশিষ্ট ব্যক্তিরা এই আয়োজনকে ঘিরে ঢাকায় সমবেত হবেন। যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, ইউএই, সিঙ্গাপুর, জাপান, কোরিয়া ও অস্ট্রেলিয়ার বিভিন্ন বাংলাদেশি চেম্বার থেকে বড় ডেলিগেশন অংশ নেবে। পাশাপাশি বাংলাদেশের ব্যবসায়ী গ্রুপ এবং বিভিন্ন চেম্বারের প্রতিনিধিরাও যোগ দেবেন, যাতে দেশীয় এবং প্রবাসী ব্যবসায়ী–পেশাজীবীদের মধ্যে কার্যকর নেটওয়ার্কিং গড়ে ওঠে। সরকারের উচ্চ পর্যায়ের নীতি–নির্ধারকরাও এই আয়োজনের অংশ হবেন বলে জানা গেছে।

প্রবাসী বাংলাদেশিদের বৃহত্তম প্ল্যাটফর্ম ‘এনআরবি ওয়ার্ল্ড’ এ কনভেনশনের মূল আয়োজক; সহ–আয়োজক হিসেবে রয়েছে এনআরবি ফ্যামিলি সাপোর্ট এবং বিজনেস আমেরিকা ম্যাগাজিন। দিনব্যাপী এই কনভেনশনে স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন, অর্থনীতি ও আইটি–সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে, যেখানে দেশ–বিদেশের বরেণ্য বিশেষজ্ঞরা কী–নোট স্পিকার ও আলোচক হিসেবে অংশ নেবেন। আয়োজনে দেওয়া হবে ‘এনআরবি অ্যাওয়ার্ড’, যা প্রবাসে বিভিন্ন সেক্টরে উল্লেখযোগ্য অবদান রাখা বাংলাদেশিদের সম্মাননা জানাবে।

এনআরবি ওয়ার্ল্ড-এর প্রতিষ্ঠাতা এনামুল হক এনাম জানিয়েছেন, এবারের কনভেনশনের মূল উদ্দেশ্য হলো দেশ ও প্রবাসের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন তৈরি করা। প্রবাসের বড় উদ্যোক্তা এবং বিনিয়োগকারীদের দেশে বিনিয়োগে উৎসাহিত করার পাশাপাশি দক্ষ প্রবাসী পেশাজীবীদের অভিজ্ঞতা ও জ্ঞান দেশীয় উদ্যোক্তাদের উন্নয়নে কাজে লাগানোর সুযোগ সৃষ্টি করা এই আয়োজনের প্রধান লক্ষ্য।

ShareTweetSend

সর্বশেষ

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি!

‘প্রেমের ফাঁদে’ ১৩ লাখ টাকা আত্মসাৎ; মা-স্ত্রীসহ নোবেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

হঠাৎ অরিজিতের বাড়িতে আমির খান

আইসিসি থেকে সুখবর মিলল বাংলাদেশের

যুক্তরাষ্ট্রের আর্লিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও সাংস্কৃতিক উৎসব ২০২৬

সর্বাধিক পাঠিত

  • প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    প্রবাসে দেশি স্বাদের আয়োজন, ভুনা খিচুড়ি ও হাঁসের মাংসে বন্ধুদের আপ্যায়ন শাম্মী নাহারের

    0 shares
    Share 0 Tweet 0
  • চাকমা তরুণ বাংলা গানে মাতালেন অস্ট্রেলিয়ার পার্থ শহর

    0 shares
    Share 0 Tweet 0
  • বাংলাদেশের শীর্ষ ১০ ধনী জেলা: দেখে নিন এই তালিকায় আপনার প্রিয় জেলাটি রয়েছে কিনা।

    0 shares
    Share 0 Tweet 0
  • যে সিনেমাগুলো অসমাপ্ত রেখেই চলে গেলেন সালমান শাহ

    0 shares
    Share 0 Tweet 0
  • লাখ লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এ বিজয়

    0 shares
    Share 0 Tweet 0

Dhaka Washington News Network (DWNN) is an international news channel that delivers breaking news and in-depth analysis, focused on global affairs, politics, and cultural exchange.

Follow Us

Contact info

Address: Auburn St Annandale, VA 22003 United States, 22003
Mobile: +1 202-702-2224
Email: online.dwn@gmail.com
Websites: http://DWNN.tv/

Recent News

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

প্রকাশ পেল ‘ধুরন্ধর ২’-এর টিজার

ফেব্রুয়ারি ৩, ২০২৬
এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি!

এবার তুরস্কের লিগে যোগ দিচ্ছেন মেসি!

ফেব্রুয়ারি ৩, ২০২৬
  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact

© 2025 DWNN News NWDWNN IT/a>.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • ব্যবসা
  • শিক্ষা
  • প্রযুক্তি
  • নারী ও সমাজ
  • প্রবাসী
  • মানসিক স্বাস্থ্য
  • মতামত

© 2025 DWNN News NWDWNN IT/a>.